দুর্ঘটনায় অক্ষম প্রবাসী কর্মী, চান সাহায্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুন ২০২২, ২০:২৫আপডেট : ১৩ জুন ২০২২, ২০:২৫

চট্টগ্রামের দিদারুল ইসলাম চৌধুরী দীর্ঘ ৮ বছর কাজ করেছেন সংযুক্ত আরব আমিরাতের একটি সিকিউরিটি কোম্পানিতে। একসময় মাসে লক্ষাধিক টাকা আয় করা এই কর্মী দুর্ঘটনায় আহত হয়ে দুই বছর ধরে অক্ষম। এখন মানবেতর দিনযাপন করছেন দিদারুল। চিকিৎসাবাবদ অর্থ খরচ করে এখন দিতে পারছেন না এসএসসি পরীক্ষার্থী সন্তানের ফি।

দিদারুল জানান, পারিবারিক কাজে দেশে এসে চট্টগ্রাম থেকে টেকনাফ যাওয়ার পথে বাস দুর্ঘটনায় পড়েন তিনি। জীবন বাঁচাতে বাস থেকে লাফ দিলে তার দুই পা ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকেই তিনি কাজ করতে অক্ষম হয়ে পড়েন। চিকিৎসকরা জানিয়েছেন, তার স্বাভাবিক চলাফেরা করতে আরও বেশ কিছু সময় লাগবে। চিকিৎসার পেছনে অর্থ ব্যয় করে এখন প্রায় নিঃস্ব তিনি। এসএসসি পরীক্ষার্থী একমাত্র সন্তানের লেখাপড়ার খরচ ও পরীক্ষার ফিও জোগাড় করতে পারছেন না। পরিবারের দুই ভাই থাকলেও তারা খুব একটা খোঁজ নেয় না বলেও জানান তিনি।

দিদারুল বলেন, এমন ভয়ানক দুঃসময়ের জন্যে আমি প্রস্তুত ছিলাম না। আরব আমিরাতে খুব ভালো বেতনে কর্মরত ছিলাম। দেশে ছুটিতে এসে ভয়ানক বাস দুর্ঘটনায় আমার দুই পায়ের গোড়ালি ভেঙে গিয়েছিল। চিকিৎসা চালাতে গিয়ে আমি আমার সব সঞ্চয় শেষ করার পরেও ধার-দেনা করেছি।

নিজের অসহায়ত্ব তুলে ধরে দেশবাসীর প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আবেদন জানান দিদারুল। সাহায্য করার অ্যাকাউন্ট 01690015974 ( বিক্যাশ ও নগদ)।

/এসও/এমআর/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষকের বিরুদ্ধে ১৩ ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, ব্যাপক চাঞ্চল্য
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম