বেগম রোকেয়া পদক পাবেন ৫ নারী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুন ২০২২, ১৭:৪৭আপডেট : ১৪ জুন ২০২২, ১৭:৪৭

নারী জাগরণ ও পল্লী উন্নয়নে অবদানের জন্য ‘বেগম রোকেয়া পদক-২০২২’ দেবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। এ লক্ষ্যে পদকের জন্য মনোনয়ন আহ্বান করেছে মন্ত্রণালয়।

মঙ্গলবার (১৪ জুন) মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আলমগীর হোসেন এ তথ্য জানান।

নারী শিক্ষা, নারী অধিকার, নারীর আর্থ-সামাজিক উন্নয়ন, সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণ এবং পল্লী উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ পাঁচ জন বাংলাদেশি নারীকে  ‘বেগম রোকেয়া পদক, ২০২২’ দেওয়া হবে।

উল্লিখিত যেকোনও ক্ষেত্রে অবদান রেখেছেন— এমন বাংলাদেশি নারীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে। আবেদনপত্রের ‘ছক’ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং মহিলা বিষয়ক অধিদফতরের ওয়েবসাইটে পাওয়া যাবে। ওয়েবসাইটে প্রকাশিত ‘ছক’ ব্যতীত অন্য কোনও ছকের আবেদন বা মনোনয়ন গ্রহণ করা হবে না।

আগ্রহীদের পদকপ্রাপ্তির ক্ষেত্র উল্লেখপূর্বক আগামী ৩১ জুলাই ২০২২ তারিখের মধ্যে নির্ধারিত ছক অনুযায়ী আবেদনের সফট কপি ই-মেইলে (http://www.mowca.gov.bd/ও http://www.dwa.gov.bd এবং ডাকযোগে হার্ড কপি সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা বরাবর পাঠাতে বলা হয়েছে।

/এসআই/এপিএইচ/
সম্পর্কিত
রোকেয়া পদকজয়ীদের প্রধান উপদেষ্টার সংবর্ধনা
রাবির সেই শিক্ষককে অপসারণের দাবি মহিলা পরিষদের
বেগম রোকেয়াকে ‘মুরতাদ কাফির’ আখ্যা: শিক্ষক নেটওয়ার্কের নিন্দা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম