কাঁচপুরে বাসের ধাক্কায় প্রাণ গেলো দাদি-নাতনির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুন ২০২২, ১৮:৩৪আপডেট : ১৭ জুন ২০২২, ১৮:৪৯

নারায়ণগঞ্জের কাঁচপুরে বাসের ধাক্কায় দাদি ও নাতনি নিহত হয়েছেন। তারা হলেন শামসুন্নাহার (৫৯) ও তার নাতনি আরফি আক্তার (৮)। শুক্রবার (১৭ জুন) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

তারা নারায়ণগঞ্জ বন্দর থানার সোনাকান্দা এলাকায় থাকতেন।

নিহত শিশুটির দাদা নূর মোহাম্মদ জানিয়েছেন, বাড়ি যাওয়ার পথে কাঁচপুরের রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় তারা দুজন আহত হন। পরে গুরুতর অবস্থায় তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা দুপুর ১টায় শামসুন্নাহারকে মৃত ঘোষণা করেন। পরে দুপুরে নাতনি আরফিও মারা যান।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। এতে দাদি-নাতনির মৃত্যু হয়। এ ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে।

/এআইবি/আরটি/আইএ/এমওএফ/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম