সুনামগঞ্জে আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধার

ঢাবি প্রতিনিধি
১৭ জুন ২০২২, ২০:৩৭আপডেট : ১৭ জুন ২০২২, ২০:৩৭

সুনামগঞ্জে ঘুরতে গিয়ে বন্যার কারণে আটকে পড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২১ শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুরোধে জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে তাদের উদ্ধার করে জেলা পুলিশ লাইন্সে নিয়ে যাওয়া হয়েছে।

শুক্রবার (১৭ জুন) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী শোয়াইব আহমেদ।

তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে সুনামগঞ্জের পানসী রেস্তোরাঁ থেকে আমাদের উদ্ধার করে জেলা পুলিশ লাইন্সে নিয়ে আসা হয়েছে। যদিও এখানে অবস্থা তেমন ভালো না। পুলিশ লাইন্সের ভেতরেও আমরা হাঁটু পানিতে আছি। দুপুরের খাওয়া-দাওয়া করেছি, এখানেই রাতের খাবারের ব্যবস্থা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আর্মি কন্ট্রোলারের সঙ্গে আমাদের কথা হয়েছে। উনারা স্পিডবোট পাঠাচ্ছেন। এরপর আমরা সিলেটে চলে যাবো। সেখান থেকে ঢাকায় ফিরবো। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টর ও আমাদের বিভাগের চেয়ারম্যান সার্বক্ষণিক খোঁজ রাখছেন।’

উল্লেখ্য, ১৪ জুন টাঙ্গুয়া হাওর ভ্রমণের জন্য সুনামগঞ্জে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ১৯ জনসহ মোট ২১ শিক্ষার্থী। তাদের মধ্যে সাত জন নারী শিক্ষার্থী রয়েছেন। বন্যা পরিস্থিতির অবনতি ঘটায় তার সেখানে আটকা পড়েছিলেন।

আরও পড়ুন:

ঘুরতে গিয়ে আটকা পড়েছেন ঢাবির ২১ শিক্ষার্থী

 

 

/এপিএইচ/
সম্পর্কিত
সাত নদীর পানি বিপদসীমার ওপরে, নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি আরও অবনতির শঙ্কা
বন্যা-জলাবদ্ধতায় ফসলহানি: হাওর রক্ষায় টেকসই পরিকল্পনার আহ্বান
‘পানিতে পচে গেলো কষ্টের ফসল, সারা বছর খাবো কী’
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম