মাদক কারবারিদের হাতে এক তরুণ নিহতের অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট     
১৭ জুন ২০২২, ২১:০৮আপডেট : ১৭ জুন ২০২২, ২১:৪৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার চনপাড়ায় মাদক কারবারি জয়নাল গ্রুপের হামলায় সজল (১৭) নামে এক তরুণ নিহত হয়েছেন বলে অভিযোগ করেছেন স্বজনরা।

শুক্রবার (১৭ জুন) সকালের দিকে এই হামলার ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় সজলকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। এরপর বিকাল সাড়ে ৩টায় তাকে ঢাকা মেডিক্যালে ভর্তি করা হয়। সন্ধ্যার দিকে সজলকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

সজলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া।

তিনি বলেন, ‘মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি রূপগঞ্জ থানাকে অবগত‌ করা হয়েছে।’

নিহতের মামা আনোয়ার হোসেন বলেন, তাদের বাড়ি চনপাড়ায়। সজল একটি সোয়েটার ফ্যাক্টরিতে কাজ করতো। সকালে কাজের যাওয়ার সময় ওই এলাকার খুশি, জয়নাল, রাব্বি, ফারুকসহ ১০-১২ জন সজলকে মারধর ও ছুরিকাঘাত করে পালিয়ে যায়।’  

স্থানীয় সূত্রে জানা গেছে, চনপাড়া এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে মাদক কারবারি জয়নাল গ্রুপ ও সিটি শাহিন (রাজা) গ্রুপের মধ্যে কয়েক দিন ধরে মারামারি হয়ে আসছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহতও হয়েছেন। তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

/এআইবি/আরটি/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম