প্রধানমন্ত্রীকে অর্থনীতি সমিতির অভিনন্দন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুন ২০২২, ১৮:৩৬আপডেট : ১৮ জুন ২০২২, ১৮:৩৬

পদ্মা সেতুর ঐতিহাসিক উদ্বোধনের প্রাক্কালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ অর্থনীতি সমিতি (বিইএ)।

শনিবার (১৮ জুন) বাংলাদেশ অর্থনীতি সমিতির অডিটরিয়ামে অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে উপস্থাপিত  ‘নিজ অর্থে পদ্মা সেতু: একটি স্বপ্নের বাস্তবায়ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন’ শীর্ষক এক নিবন্ধে সমিতি এই অভিনন্দন জানায়।

অভিনন্দন নিবন্ধ উপস্থাপন করেন সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি অধ্যাপক ড. আবুল বারকাত। অর্থনীতি সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সমিতির সাধারণ সম্পাদক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নিজস্ব অর্থে পদ্মা সেতু নির্মাণকে বাস্তবে রূপ দেওয়ার অনন্য অর্জনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানাচ্ছে বাংলাদেশ অর্থনীতি সমিতি।

সমিতি একইসঙ্গে প্রয়াত জাতীয় অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরীসহ এই সেতু নির্মাণে নিয়োজিত শ্রমিক-কর্মচারী-কর্মকর্তা, পদ্মা সেতু তহবিলে টিফিনের অর্থ দেওয়া শিশু, সাধারণ মানুষ এবং ২০১২ সালে বাংলাদেশে প্রথম অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ও প্রায়োগিক যুক্তিসমেত বিস্তারিত ব্যাখ্যা-বিশ্লেষণপূর্বক নিজস্ব অর্থে পদ্মা সেতু নির্মাণ সম্ভব বলে গবেষণা তথ্য উপস্থাপনকারী অধ্যাপক ড. আবুল বারকাতকেও অভিনন্দন জানিয়েছে।

/এসআই/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম