সাউদিয়ার ত্রুটি: ৮ ঘণ্টা বিমানবন্দরে অপেক্ষায় ৪ শতাধিক হজযাত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুন ২০২২, ২২:৪৫আপডেট : ১৮ জুন ২০২২, ২৩:০৬

প্রায় ৮ ঘণ্টা ধরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বসে আছেন ৪ শতাধিক হজ যাত্রী। সাউদিয়া এয়ারলাইনের ফ্লাইট বিকেল ৫টা ৫০ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে ছাড়েনি। শনিবার দুপুর ২টা থেকে বিমানবন্দরে এসে বসে আছেন হজ যাত্রীরা। যে উড়োজাহাজটি ঢাকায় এসে যাত্রী নেওয়ার কথা ছিল সেটি এখনও ঢাকায় এসে পৌঁছায়নি। বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, শনিবার দিবাগত রাত সাড়ে ১২টায় এ হজ যাত্রীদের নিয়ে যাবে সাউদিয়া।

জানা গেছে,  হজ যাত্রীদের ফ্লাইটের কমপক্ষে ৮ ঘণ্টা আগে আসতে হয় হজ ক্যাম্পে। সেখানে এয়ারলাইনের বোর্ডিং শেষে যাত্রীদের বাংলাদেশ প্রান্তের ইমিগ্রেশন সম্পন্ন করা হয়। এরপর ফ্লাইটের ২/৩ ঘণ্টা আগে হজ যাত্রীদের নিয়ে যাওয়া হয় বিমানবন্দরে। সেখানে সৌদি ইমিগ্রেশন শেষ করে উড়োজাহাজে উঠেন হজ যাত্রীরা।

সাউদিয়া এয়ারলাইনের এসভি ৩৮১১ ফ্লাইটি ছেড়ে যাওয়ার কথা ছিল শনিবার বিকেল ৫টা ৫০ মিনিটে। কিন্তু যে উড়োজাহাজটি হজ যাত্রীদের নিয়ে যাবে সেটি ঢাকায় না আসায় ফ্লাইটটি নির্ধারিত সময়ে ছেড়ে যাচ্ছে না। সাউদিয়া  এয়ারলাইন একবার রাত ১১টায় ফ্লাইটের সূচি নির্ধারণ করলেও সেটিও বাতিল করে। পরবর্তীতে শনিবার দিবাগত রাতে পুনরায় ফ্লাইট সূচি নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সময় ফ্লাইট না ছাড়ায় বিমানবন্দরে আটকে আছেন হজ যাত্রীরা।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বলেন, সাউদিয়ার উড়োজাহাজটি কারিগরি ত্রুটির কারণে নির্ধারিত সময়ে ছেড়ে যায়নি। তবে যাত্রীদের খাবারসহ সব ব্যবস্থা করা হয়েছে। আশা করা যাচ্ছে, রাত সাড়ে ১২টায় ফ্লাইটটি ছেড়ে যাবে।

 

/সিএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম