আবাসিক হোটেল ও মেসে তল্লাশি চালানোর নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুন ২০২২, ২৩:২০আপডেট : ১৯ জুন ২০২২, ২৩:২০

পদ্মা সেতুর উদ্বোধন এবং আসন্ন রথযাত্রা উপলক্ষে কেউ যেন কোনও নাশকতা করতে না পারে সেজন্য আবাসিক হোটেল এবং মেসে তল্লাশি চালানোর কথা জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম।

রবিবার (১৯ জুন) ডিএমপি হেডকোয়ার্টার্সে মে মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি একথা বলেন।

মে মাসে বড় ধরনের কোনও অঘটন না ঘটায় সবাইকে ধন্যবাদ জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, আগামী ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে ভিআইপি-ভিভিআইপিদের চলাচল নিশ্চিতে কাজ করে যেতে হবে।

ঈদুল আজহাকে কেন্দ্র করে যেসব জায়গায় গরুর হাট বসবে সেসব স্থানে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করার নির্দেশ দেন তিনি। গরুর হাটকে কেন্দ্র করে কোনও চাঁদাবাজি কিংবা অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে সেজন্য সবাইকে সতর্ক থাকার নির্দেশনা দেন ডিএমপি কমিশনার।

/আরটি/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম