প্রেস কাউন্সিল অ্যাক্ট-এর খসড়া নিয়ে বিএফইউজে’র উদ্বেগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুন ২০২২, ২০:০৫আপডেট : ২০ জুন ২০২২, ২০:০৫

‘দ্য প্রেস কাউন্সিল সংশোধন অ্যাক্ট ২০২২’ এর খসড়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)। অর্থদণ্ডসহ প্রেস কাউন্সিল আইনে যেসব পরিবর্তন আনা হয়েছে তা অবিলম্বে অংশীজনের কাছে প্রকাশ করার দাবি জানিয়েছে সংগঠনটি।

বিএফইউজে সভাপতি ওমর ফারুক ও মহাসচিব দীপ আজাদ সোমবার (২০ জুন) এক যৌথ বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তারা মন্ত্রিসভায় যে খসড়া অনুমোদন দেওয়া হয়েছে তা সাংবাদিক সংগঠনকে দেওয়ার দাবি জানান।

সম্প্রতি প্রেস কাউন্সিলের চেয়ারম্যান রাজশাহীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের ১০ লাখ টাকা জরিমানার বিষয়টি প্রকাশ করেন। এ বিষয়ে বিবৃতিতে নেতারা বলেন, প্রেস কাউন্সিলের বিদ্যমান আইন অনুযায়ী সাংবাদিককে নয়, সংবাদ মাধ্যমকে তিরস্কার করার বিধান রয়েছে। আইনের সংশোধন করে এখন অর্থদণ্ড করার বিষয়টি যুক্ত করা হয়েছে।

বিএফইউজের বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, সেই অর্থদণ্ড কী এবং কাকে করা হবে অথবা আর কোন কোন পরিবর্তন করা হয়েছে- এসব বিষয়ে সাংবাদিক সংগঠন অবগত নয়। ফলে অবিলম্বে সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএফইউজে আইনের খসড়া নিয়ে উন্মুক্ত আলোচনার দাবি জানাচ্ছে।

সাংবাদিকদের সঙ্গে আলোচনা সাংবাদিক ছাড়া সংশ্লিষ্ট যে কোনও আইনের পরিবর্তন, পরিমার্জন ও সংশোধন সাংবাদিক সমাজ মেনে নেবে না বলে বিবৃতিতে বলা হয়েছে।

/ইউআই/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি