পরিবহন চালকদের জ্বালানি সাশ্রয়ের নির্দেশ মেয়র আতিকের 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২০ জুন ২০২২, ২০:৩৫আপডেট : ২০ জুন ২০২২, ২০:৩৫

ঢাকা উত্তর সিটি করপোরেশনের পরিবহন শ্রমিকদের জ্বালানি সাশ্রয়ের নির্দেশ দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।  সোমবার (২০ জুন) রাজধানীর গুলশান-২ এ অবস্থিত নগর ভবনে  ডিএনসিসি'র পরিবহন চালক ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক ২০২২-২৪ নির্বাচনে বিজয়ী প্রার্থীদের শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।

পরিবহন চালকদের মেয়র বলেন, বিশ্বব্যাপী জ্বালানির দাম বাড়েতে থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য রাত ৮টার পর দোকান ও মার্কেট বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। সকলকে এ বিষয়ে সচেতন হতে হবে। জ্বালানি ও বিদ্যুতের ব্যবহারে সাশ্রয়ী হতে হবে।

নির্বাচনে বিজয়ী প্রার্থীদের শুভেচ্ছা জানিয়ে মেয়র বলেন, পরিবহন চালক ও শ্রমিকদের নিয়েই ডিএনসিসি পরিবার। পরিবারের সকলকে সাথে নিয়েই ডিএনসিসি কাজ করে যাচ্ছে। আমি বিশ্বাস করি আপনারা সততা, নিষ্ঠা এবং দায়িত্বশীলতার সঙ্গে কাজ করলে আমারা আমাদের সুস্থ, সচল ও আধুনিক ঢাকা গড়ে তুলতে পারবো। 

অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা সভাপতিত্ব করেন এবং নির্বাচনে বিজয়ী প্রার্থীদের শপথ পাঠ করান। এসময় আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, পরিবহন বিভাগের মহাব্যবস্থাপক ড. মোহাম্মদ মাহে আলম, ডিএনসিসির কাউন্সিলর ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।

/আরএইচ/এমআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম