শাহজালাল বিমানবন্দর থেকে আড়াই কেজি সোনা উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুন ২০২২, ২৩:১৭আপডেট : ২০ জুন ২০২২, ২৩:১৭

রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২ কেজি ৫৪৫ গ্রাম সোনা উদ্ধার করেছে কাস্টমস । সোমবার (২০ জুন) রাত ৯টা ৫ মিনিটে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে (ফ্লাইট নং জি৯ ৫১০) থেকে ২১টি সোনার বার ও ৯৮ গ্রাম স্বর্ণালংকারসহ মানিক মিয়া নামে এক যাত্রীকে আটক করে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা।

কাস্টমস সূত্র জানায়,  তাদের কাছে গোপন সংবাদ আসে এয়ার এরাবিয়ার ওই ফ্লাইটে এক যাত্রী চোরাচালানকৃত সোনা বহন করছে। পরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের উপপরিচালক আহমেদুর রেজা চৌধুরীর নেতৃত্বে একটি দল বিমানবন্দরের ৬ নং বোর্ডিং ব্রিজের সামনে অবস্থান নেয়। এসময় তারা সন্দেহভাজন এক ব্যক্তিকে শনাক্ত করে। পরবর্তীতে তাকে তল্লাশি ও স্ক্যান করে ২১টি সোনার বার ও ৯৮ গ্রাম স্বর্ণালঙ্কার পাওয়া যায়। যার মোট ওজন ২ কেজি ৫৪৫ গ্রাম। বাজার মূল্য আনুমানিক এক কোটি আশি লাখ টাকা।

মানিক মিয়ার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ ও দ্যা কাস্টমস অ্যাক্ট ১৯৬৯ এর বিধান অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। তাকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে।

/জিএম/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম