তামাকের কর নিয়ে হতাশ তারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুন ২০২২, ২১:৪৩আপডেট : ২১ জুন ২০২২, ২১:৪৩

২০২২-২৩ অর্থবছরের বাজেটে সিগারেট, বিড়ি ও ধোঁয়াবিহীন তামাক পণ্যে করের যে প্রস্তাব করা হয়েছে তা হতাশাজনক বলে মনে করছেন কয়েকজন সংসদ সদস্য।

বিভিন্ন তামাক-বিরোধী সংগঠন, গবেষক এবং অ্যাকটিভিস্টরা তামাক পণ্যে কার্যকর করারোপের যে প্রস্তাবনা এনেছিলেন তা এই বাজেটে প্রতিফলিত হয়নি বলে মনে করেন। মঙ্গলবার (২১ জুন) বেসরকারি গবেষণা সংস্থা ‘উন্নয়ন সমন্বয়ে’র আয়োজনে ঢাকায় বিশ্বসাহিত্য কেন্দ্রের সেমিনার কক্ষে এক বাজেট-পরবর্তী আলোচনায় এ অভিমত ব্যক্ত করেন তারা।

আলোচনায় অংশ নেন সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা, উম্মে কুলসুম স্মৃতি, ডা. সামিল উদ্দিন আহম্মেদ শিমুল, মো. আফতাব উদ্দিন সরকার, মো. হারুনুর রশীদ, মো সাইফুজ্জামান, শিরীন আখতার এবং ফজলে হোসেন বাদশা।

অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে স্বাগত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ ব্যংকের সাবেক গভর্নর ও উন্নয়ন সমন্বয়ের সভাপতি- অধ্যাপক ড. আতিউর রহমান।

ড. আতিউর বলেন, তামাক-বিরোধী সংগঠনগুলো সম্মিলিতভাবে প্রস্তাব করেছিল যেন তামাক পণ্যের দাম একটু একটু করে না বাড়িয়ে আসন্ন অর্থবছরে এক ধাক্কায় অনেকখানি বাড়ানো হয়। এতে নিম্ন আয়-শ্রেণির পরিবারগুলোর মধ্যে তামাক ব্যবহারের মাত্রা উল্লেখযোগ্য মাত্রায় কমিয়ে আনা যায়। পাশাপাশি কর আহরণের সুবিধার জন্য বিদ্যমান শতাংশ-ভিত্তিক সম্পূরক শুল্কের পরিবর্তে সুনির্দিষ্ট সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাবনাও ছিল। কিন্তু প্রস্তাবিত বাজেটে শুল্ক হার আগের মতোই রেখে বিভিন্ন স্তরের সিগারেটের দাম সামান্য বাড়ানো হয়েছে। সুনর্দিষ্ট সম্পূরক শুল্কও আরোপ হয়নি।

তিনি বলেন, উপস্থাপিত প্রেক্ষাপটে দেখানো হয়, বাজেটে সিগারেটের ওপর যে কর ধরা হয়েছে তাতে সিগারেটের বিক্রি না কমে উল্টো দেড় শতাংশ বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। প্রস্তাবিত বাজেটে সিগারেটের ঘোষিত মূল্যের চেয়ে বেশি দামে সিগারেট ইতোমধ্যেই বিক্রি হচ্ছে। ফলে কর প্রস্তাব অপরিবর্তিত থাকলে সিগারেট বিক্রি বৃদ্ধির পাশাপাশি কর ফাঁকির সুযোগও বেড়ে যাবে বলে মনে করে উন্নয়ন সমন্বয়।

সংসদ সদস্য শিরীন আখতার বলেন, ‘অন্তত ১০০ জন সংসদ সদস্য বাজেট অধিবেশন শুরুর আগেই অর্থমন্ত্রীর কাছে তামাক পণ্যে কার্যকর করারোপের প্রস্তাবকে সমর্থন জানিয়ে চিঠি দিয়েছেন। এরপরও প্রস্তাবনাগুলো বাজেটে প্রতিফলিত হয়নি। এটা লজ্জাজনক।’

সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা বলেন, তামাক-বিরোধী সকল অংশীজনের সম্মিলিত প্রচেষ্টায় অচিরেই বাংলাদেশে তামাক পণ্যে কার্যকর করারোপ সম্ভব হবে।

/জিএম/এফএ/
সম্পর্কিত
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
তামাকের ব্যবহার নিয়ন্ত্রণ এখন সময়ের দাবি: প্রধানমন্ত্রী
তরুণদের রক্ষায় তামাক পণ্যের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আহ্বান প্রজ্ঞার
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম