বাংলাদেশে বিনিয়োগে ইতালির ব্যবসায়ীদের প্রতি আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুন ২০২২, ১৬:৩৬আপডেট : ২৩ জুন ২০২২, ১৬:৩৬

বাংলাদেশে আরও বিনিয়োগের জন্য ইতালির ব্যবসায়ীদের আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার (২২ জুন) ইতালির মিলানে বাংলাদেশে ব্যবসায়ীক সুযোগ ও চ্যালেঞ্জ শীর্ষক এক অনুষ্ঠানে এ আহ্বান জানানো হয়। মিলানে বাংলাদেশ কনস্যুলেট আয়োজিত ওই অনুষ্ঠানে উদ্যোক্তা, ব্যবসায়ী, বিশ্লেষক, শিক্ষক এবং সরকারের কর্মকর্তারা ওই অংশ নেন।

মিলান থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজিএমইএর সাবেক প্রেসিডেন্ট রুবানা হক ইতালির ব্যবসায়ী বিশেষ করে ফ্যাশন ইনস্টিটিউটগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান।

মেট্রোপলিটন চেম্বারের প্রেসিডেন্ট  সাইফুল ইসলাম বাংলাদেশ ও ইতালির মধ্যে অগ্রাধিকার বাণিজ্য চুক্তি এবং ঢাকা-মিলান সরাসরি ফ্লাইট চালুর ওপর জোর দেন।

সেন্টার ফর পলিসি ডায়ালগের রিসার্চ ডিরেক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, ভারত, চীন ও জাপানের মতো ইউরোপিয়ান ইউনিয়নের ব্যবসায়ীদের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করা যেতে পারে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পশ্চিম) সাব্বির আহমেদ চৌধুরী বলেন, খাদ্য নিরাপত্তা ও কর্মসংস্থান নিশ্চিতের জন্য শিল্পের পরিধি বৃদ্ধির কোনও বিকল্প নেই। ইতালির কর্মকর্তা এলান ক্রিশ্চিয়ান রিজি বলেন, দুদেশের মধ্যে যে জয়েন্ট ভেঞ্চার প্রতিষ্ঠায় তারা মিলানে বাংলাদেশ কনস্যুলেটের সঙ্গে কাজ করবেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিলানে বাংলাদেশের কনসাল জেনারেল এম জে এইচ জাবেদ।

/এসএসজেড/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম