২০ কেজি গাঁজাসহ মাদকব্যবসায়ী গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুন ২০২২, ১৫:৫৬আপডেট : ২৪ জুন ২০২২, ১৫:৫৬

ঢাকার কেরানীগঞ্জ থেকে ২০ কেজি গাঁজাসহ মোহাম্মদ আসলাম (৪৫) নামে এক মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব। এ সময় মাদক আনা-নেওয়ার কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।

শুক্রবার (২৪ জুন) দুপুরে কেরানীগঞ্জ মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-৩ এর পুলিশ সুপার বীনা রানী দাস এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, কেরানীগঞ্জ মডেল থানা এলাকার বন্দ মান্দাইলস্থ এলাকায় চেকপোস্ট পরিচালনা করে একটি পিকআপকে তল্লাশি করা হয়। পিকাপ তল্লাশি করে সামনের কেবিনের ভেতর থেকে অভিনব কায়দায় লুকানো ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে একজনকে গ্রেফতার এবং পিকআপটি জব্দ করা হয়।

তিনি আরও বলেন, গ্রেফতার আসলাম প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে দীর্ঘদিন ধরে সে এই মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

/আরটি/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম