যাবজ্জীবন সাজা পাওয়া আসামি ১০ বছর পর গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুন ২০২২, ১৫:৫৭আপডেট : ২৪ জুন ২০২২, ১৫:৫৭

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া আসামি মো. সেলিম ওরফে বিপ্লবকে গ্রেফতার করেছে র‌্যাব। সে ১০ বছর ধরে পলাতক ছিল। বৃহস্পতিবার (২৩ জুন) রাতে মানিকগঞ্জ জেলার পোড়রা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৪ এর অধিনায়ক মোজাম্মেল হক এ তথ্য জানান।

মোজাম্মেল হক বলেন, ‘২০১২ সালের ২৮ সেপ্টেম্বর ৩২ বোতল ফেনসিডিল এবং ১০ গ্রাম হেরোইনসহ সেলিম গ্রেফতার হয়। পরে মানিকগঞ্জ সদর থানায় তার বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়। সেই মামলায় চার মাস কারাভোগের পর ২০১৩ সালে জামিনে বের হয়। বিচারের পরে শাস্তি নিশ্চিত জেনে সে আত্মগোপনে চলে যায়। মামলার বিচার শেষে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ডসহ ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। একইসঙ্গে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আরেক ধারায় দুই বছরের সশ্রম কারাদণ্ডসহ পাঁচ হাজার টাকা অর্থদণ্ড অনাদায় দুই মাসের কারাদণ্ড দেন।’

মোজাম্মেল হক আরও বলেন, ‘আসামির বিরুদ্ধে জারি করা যাবজ্জীবন সাজা পরোয়ানা হওয়ায় সেলিম ছদ্মবেশ ধরে আত্মগোপনে চলে যান। সে মানিকগঞ্জ জেলার শিবালয় সাটুরিয়া সিংগাইর থানা ও পার্শ্ববর্তী ধামরাই ও আশুলিয়া এলাকায় আত্মগোপনে ছিল। রিকশা ও ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতো।’

/আরটি/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম