‘বন্যার্তদের সহায়তায় প্রয়োজনীয় সবই করছে র‌্যাব’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুন ২০২২, ১৯:৪০আপডেট : ২৪ জুন ২০২২, ১৯:৪১

সিলেট ও সুনামগঞ্জে বন্যাদুর্গতদের ত্রাণসামগ্রী বিতরণ, খাদ্য ও চিকিৎসাসেবাসহ সার্বিক মানবিক সহায়তায় যা যা করা দরকার, তার সবই করছে র‌্যাব। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।

শুক্রবার (২৪ জুন) সিলেট ও সুনামগঞ্জের বন্যাকবলিত এলাকায় দুর্গতদের মাঝে খাদ্যসামগ্রী এবং চিকিৎসা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।  

কমান্ডার মঈন বলেন, ‘যতদিন দুর্যোগ থাকবে, মানুষ পানিতে আটকে থাকবে, র‌্যাব ফোর্স তাদের পাশে থাকবে। প্রয়োজন হলে হেলিকপ্টারে করে আটকে পড়াদের উদ্ধার করা হবে। র‌্যাব ৯ এর তত্ত্বাবধানে একটি মেডিক্যাল টিম প্রস্তুত আছে।’ 

তিনি বলেন, ‘পানিতে যেসব লোক আটকে ছিল, তাদের আমরা বোটের মাধ্যমে উদ্ধার করে আশ্রয়কেন্দ্রে পৌঁছে দিয়েছি। বানভাসি মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করছি। রান্না করা খাবারও বিতরণ করা হচ্ছে। চাল ডাল বিতরণ করছি। কিছু প্রত্যন্ত অঞ্চলে পানি নেমে যাওয়ার পর মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে। আমাদের মেডিক্যাল টিম সে ব্যাপারে কাজ করছে।’

/আরটি/আইএ/
সম্পর্কিত
স্বঘোষিত রাজা কে এই ‘জামাই ইয়াসিন’
জঙ্গল সলিমপুরে ৩০০ জনের বাহিনী কার, রাজনৈতিক পরিচয় কী
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম