পদ্মা সেতু আত্মবিশ্বাসের প্রতীক: মেয়র আতিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুন ২০২২, ২২:৫২আপডেট : ২৫ জুন ২০২২, ২২:৫২

পদ্মা সেতু সততা ও আত্মবিশ্বাসের প্রতীক বলে মন্তব্য করেছেন ঢাকা  উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। তিনি  শনিবার (২৫ জুন) সন্ধ্যায় ঢাকা জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত পদ্মা সেতুর শুভ উদ্বোধন উপলক্ষে হাতিরঝিলে লেজার শো, আতশবাজি ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মেয়র আতিকুল বলেন, আমাদের যদিও বিশ্বাস ছিল কিন্তু অনেকে অবিশ্বাস করেছিল পদ্মা সেতু হওয়া নিয়ে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করে প্রমাণ করলেন আমরা পারি, জাতির পিতার বাঙালি জাতি পারে। তিনি প্রমাণ করলেন বাঙালি কখনও মাথা নত করে না।

বক্তব্যে মেয়র আরও বলেন, বিশ্বব্যাংক ও অন্যান্য ঋণদাতারা হাত গুটিয়ে নেওয়ার পর প্রধানমন্ত্রীর দৃঢ়তা ও সাহসিকতার সুবাদেই সমস্ত সংশয় ও অনিশ্চয়তাকে পেছনে ফেলে স্বপ্নের সেতুটি বাস্তব রূপ নিয়েছে।অথচ আজ পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ও বাংলাদেশের মানুষকে অভিনন্দন জানিয়েছে ভারত, যুক্তরাষ্ট্র, চীন, দক্ষিণ কোরিয়া ও পাকিস্তানসহ আরও অনেক দেশ। এছাড়াও অভিনন্দন জানিয়েছে বিশ্বব্যাংক, ইউরোপিয়ান ইউনিয়নসহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থা।

ঢাকা জেলা প্রশাসক শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা,  ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কাউন্সিলররা।

/আরএইচ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম