খিলগাঁও ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় ঢাকা কলেজ শিক্ষার্থীর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুন ২০২২, ১৫:১৩আপডেট : ২৬ জুন ২০২২, ১৫:১৩

রাজধানীর শাহজাহানপুর থানাধীন খিলগাঁও ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় মিরাজুল ইসলাম শাওন (২৩) নামে ঢাকা কলেজের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

শনিবার (২৫ জুন) দিবাগত রাতে ঘটনাটি ঘটে।

নিহতের চাচা রাজামিয়া বলেন, সবুজবাগ মায়াকাননের ভাড়া বাসা থেকে রাত সাড়ে দশটার দিকে তার মা মনি বেগমের জন্য রুটি কিনতে বের হয়েছিল শাওন। পরে খবর পাই— খিলগাঁও ফ্লাইওভারের ঢালে মোটরসাইকেল দুর্ঘটনায় সে গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাত সাড়ে বারোটায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, এ ঘটনায় তার বন্ধু মোটরসাইকেলে থাকা রাব্বি আহত হয়েছেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

শরীয়তপুর জেলার পালং উপজেলার কেবলনগর গ্রামের রিকশাচালক সিরাজুল ইসলামের ছেলে শাওন।

দুই ভাইয়ের মধ্যে সে ছিল ছোট। সে ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী। পাশাপাশি দোকানে দোকানে চিপস জাতীয় খাবারের প্যাকেট সরবরাহের কাজ করেন।

/এআইবি/এআরআর/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম