মায়ের জন্য রুটি কিনতে গিয়ে প্রাণ গেলো দুর্ঘটনায় 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুন ২০২২, ১৬:০০আপডেট : ২৬ জুন ২০২২, ১৬:০০

রাজধানীর শাহজাহানপুর থানাধীন খিলগাঁও ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় মিরাজুল ইসলাম শাওন (২৩) নামে ঢাকা কলেজের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। শনিবার (২৫ জুন) দিবাগত রাতে দুর্ঘটনাটি ঘটে।

নিহতের চাচা রাজা মিয়া বলেন, সবুজবাগ মায়াকাননের ভাড়া বাসা থেকে রাত সাড়ে ১০টার দিকে তার মা মনি বেগমের জন্য রুটি কিনতে বের হয়। পরে খবর পাই খিলগাঁও ফ্লাইওভারের ঢালে মোটরসাইকেল দুর্ঘটনায় সে গুরুতর আহত হয়েছে।

তিনি জানান, স্থানীয়রা তাকে উদ্ধার করে রাত সাড়ে ১২টায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, এ ঘটনা তার বন্ধু মোটরসাইকেলে থাকা রাব্বিও আহত হয়েছেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

নিহত শাওন শরীয়তপুর জেলার পালং উপজেলার কেবল নগর গ্রামের রিকশাচালক সিরাজুল ইসলামের ছেলে। দুই ভাইয়ের মধ্যে সে ছিল ছোট। সে ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি চিপস জাতীয় খাবার আইটেম দোকানে দোকানে সাপ্লাই করতেন তিনি।

/এআইবি/এআরআর/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম