গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরের দুর্নীতি অনুসন্ধানে দুদক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুন ২০২২, ২০:৫৮আপডেট : ২৬ জুন ২০২২, ২০:৫৮

গাজীপুরের বরখাস্তকৃত মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন- দুদক। রবিবার দুদকের সচিব মাহবুব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। জাহাঙ্গীরের দুর্নীতি অনুসন্ধানের জন্য দুদকের উপ-পরিচালক নারগীস সুলতানাকে প্রধান করে দুই সদস্যের একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছ। কমিটির অপর সদস্য হলেন দুদকের সহকারী পরিচালক আশিকুর রহমান।

দুদক সূত্র জানায়, গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্প থেকে কোটি কোটি টাকা আত্মসাৎসহ ভুয়া ব্যাংক অ্যাকাউন্টে টাকা লেনদেনের অভিযোগ রয়েছে। এছাড়া মেয়রের দায়িত্বে থাকাকালীন ভুয়া দরপত্র, বিভিন্ন পদে অযৌক্তিক লোকবল নিয়োগ, বিশ্ব ইজতেমা উপলক্ষে ভুয়া বিল-ভাউচার, বিভিন্ন প্রকল্প থেকে অর্থ আত্মসাৎ, হাটবাজার ইজারার টাকা যথাযথভাবে নির্ধারিত খাতে জমা না রাখাসহ বিভিন্ন অভিযোগও রয়েছে। একইসঙ্গে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ভূমি দখল ও রাস্তা প্রশস্তকরণের সময় ক্ষতিপূরণ না দেওয়ার অভিযোগ রয়েছে। দুদকের অনুসন্ধান কমিটি এসব বিষয় খতিয়ে দেখে প্রতিবেদন দাখিল করলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বঙ্গবন্ধুকে কটূক্তি করায় ২০২১ সালের ১৯ নভেম্বর জাহাঙ্গীর আলমকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়। ওই বছরেরই ২৫ নভেম্বর গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ থেকে বহিষ্কার করে স্থানীয় সরকার বিভাগ। ওই সময় স্থানীয় সরকার বিভাগ থেকে যে প্রজ্ঞাপন জারি করা হয় সেখানে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ভুয়া দরপত্র, নির্দিষ্ট কোম্পানিকে দর দেওয়ার অনুরোধ, দরপত্রে অনিয়মসহ বিভিন্ন অনিয়মের কথাও উল্লেখ ছিল। তখন থেকেই জাহাঙ্গীর আলমের দুর্নীতি নিয়ে প্রাথমিক অনুসন্ধান শুরু করেছিল দুদক।

/এনএল/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম