পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ২ যুবকের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুন ২০২২, ২৩:২৮আপডেট : ২৭ জুন ২০২২, ০১:১৯

পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত দুই যুবক মারা গেছেন। রবিবার রাত সাড়ে ১০টার দিকে পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত দুই যুবককে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

নিহতরা হলেন- ফজলু ও আলমগীর। নিহতদের বন্ধু জয়দেব রায় জানান, তারা ৬ বন্ধু তিন মোটরসাইকেল যোগে পদ্মা সেতু ওপার যান। পরে সেখান থেকে আবার ফেরার পথে ব্রিজের ওপর দুর্ঘটনা ঘটে।

তিনি বলেন, আমরা দুই মোটরসাইকেল চার জন আগে চলে আসি। তাদের না দেখতে পেয়ে আবার পিছনের দিকে খোঁজ নিতে গিয়ে জানতে পারি তারা দুর্ঘটনার শিকার হয়েছে।

তিনি আরও বলেন, সেখান থেকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত ১০টা ৩৫ মিনিটে তাদের মৃত ঘোষণা করেন।

নিহত আলমগীরের বাড়ি দোহার-নবাবগঞ্জের সামসাবাদ। একই এলাকার হরিশপুর গ্রামের বাসিন্দা ফজলু।

ফজলু বিদেশ ফেরত। আলমগীর মোটর মেকানিকের কাজ করতেন। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

/এআইবি/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী