শুদ্ধাচার পুরস্কার পেয়ে যে ঘোষণা আইজিপির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুন ২০২২, ২০:২৬আপডেট : ২৭ জুন ২০২২, ২০:২৬

সরকারের শুদ্ধাচার পুরস্কার ২০২০-২১ এ ভূষিত হয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বেনজীর আহমেদ। 

সোমবার (২৭ জুন) সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে আইজিপির হাতে এ পুরস্কার তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শুদ্ধাচার পুরস্কার হিসেবে একটি সার্টিফিকেট, একটি ক্রেস্ট এবং এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ প্রদান করা হয় আইজিপি বেনজীর আহমেদকে।

পুরস্কার হিসেবে পাওয়া অর্থ দেশের উত্তর পূর্বাঞ্চলের সিলেট ও সুনামগঞ্জ জেলার বন্যাকবলিত মানুষের কল্যাণে প্রদানের ঘোষণা দিয়েছেন আইজিপি।

বাংলাদেশ পুলিশ বাহিনীর এ অর্জনে সকল সহকর্মীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আইজিপি বলেন, ভবিষ্যতে এ ধরনের অর্জনের লক্ষ্যে পুলিশ আরও কর্মনিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবে।

বাংলাদেশ পুলিশ বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) বাস্তবায়নে ২০২০-২১ অর্থবছরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের আওতাধীন দফতর/সংস্থার মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থানও অর্জন করেছে।

একই অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সঙ্গে আওতাধীন দফতর/সংস্থার বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) সই হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আখতার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন দফতরের প্রধান ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এআরআর/এফএ/
সম্পর্কিত
বাসা থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার
সাংবাদিকের ওপর হামলার ঘটনায় সাভার থানার ওসি প্রত্যাহার
জঙ্গল সলিমপুর যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী-আইজিপি
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম