পেটের ভেতরে করে ইয়াবা পাচার, গ্রেফতার ২

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুন ২০২২, ১১:১৫আপডেট : ২৮ জুন ২০২২, ১১:১৫

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিশেষ কায়দায় পেটের ভেতরে করে ইয়াবা পাচারেরর সময় দুই জনকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার (২৮ জুন) সকালে র‌্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার এনায়েত কবির বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল সোমবার রাতে রাজধানী ঢাকার যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় অভিযান পরিচালনা করে ১ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা মাদক ব্যবসায়ী। 

গ্রেফতাররা হলো- আ. মালেক (৩০) ও সুমি আক্তার (২৫)।

তারা বিশেষ কায়দায় পেটের ভেতরে করে ইয়াবা পাচার করছিল বলেও জানান তিনি। এসময় তাদের কাছ থেকে দুইটি মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ ২ হাজার ৪০০ টাকা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা র‌্যাবকে জানায়, তারা পেশাদার মাদক ব্যবসায়ী, বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে এই বিশেষ কায়দায় রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

/এআরআর/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম