শিক্ষক উৎপল কুমারের খুনিদের গ্রেফতারে আল্টিমেটাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুন ২০২২, ২০:২৭আপডেট : ২৮ জুন ২০২২, ২০:২৭

সাভারে কলেজ শিক্ষক উৎপল কুমার সরকার হত্যাকাণ্ডের প্রতিবাদে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকারীকে গ্রেফতার না করা হলে দেশব্যাপী কঠোর কর্মসূচির গ্রহণের ঘোষণা দিয়েছেন শিক্ষক নেতারা।

মঙ্গলবার (২৮ জুন) সাভার উপজেলা পরিষদ চত্বরে শহীদ মিনারে অনুষ্ঠিত  প্রতিবাদ সমাবেশে এই ঘোষণা দেন স্বাধীনতা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু।

শাহজাহান আলম সাজু বলেন, সাভারে কলেজ শিক্ষক উৎপল কুমার সরকার হত্যা,নড়াইলে প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে কলেজ অধ্যক্ষ স্বপন কুমারকে নাজেহাল বর্বরতার নিষ্ঠুরতম উদাহরণ। এই বর্বরতা মেনে নেওয়া যায় না।

মানববন্ধন চলাকালীন আয়োজিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন স্বাশিপ নেতা অধর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন পিটার গোমেজ। এ সময় বক্তব্য রাখেন স্বাশিপের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক হরিচাঁদ মণ্ডল সুমন, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ তেলোয়াত হোসেন খান, সাভার থানা স্বাশিপের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, মো. ইসহাক হোসেন, জাহাঙ্গীর আলম, মুনিরুজ্জামান প্রমুখ।

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক