সরকারের ‘নির্মল বায়ু আইন থেকে সরে আসার’ খবরে এনএলপির উদ্বেগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৯ জুন ২০২২, ১৪:০৭আপডেট : ২৯ জুন ২০২২, ১৪:০৭

সরকারের ‘নির্মল বায়ু আইন’ প্রণয়ন থেকে ‘সরে আসার’ খবরে উদ্বেগ প্রকাশ করেছে পরিবেশবাদি সংগঠন ন্যাচার লাভিং পিপল (এনএলপি)। আইন না করে তার বদলে একটি বিধিমালা করার দিকে সরকার এগোচ্ছে বলেও জানিয়েছে সংগঠনটি।

এনএলপির পক্ষ থেকে বুধবার (২৯ জুন) একটি যৌথ বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেন সভাপতি এহসানুল হক জসীম ও সাধারণ সম্পাদক মো. আক্তারুজ্জামান। তারা  বলেন, বিধিমালা নয়, বায়ুদূষণ প্রতিরোধে আলাদা একটি আইন প্রণয়ন করতে হবে।

বিবৃতিতে বলা হয়, পরিবেশ অধিদফতরের তত্ত্বাবধানে পরিবেশ মন্ত্রণালয়ের ‘নির্মল বায়ু বিল, ২০১৯’ প্রণয়নের তিন বছর অতিবাহিত হওয়ার পরও বিলটি আলোর মুখ না দেখায় অনেকে উদ্বেগ প্রকাশ করছিলেন। সেই উদ্বেগের মধ্যে জানা গেলো, মন্ত্রণালয় বা সরকার আইন প্রণয়ন থেকে সরে এসেছে।

এতে বলা হয়, নির্মল বায়ু আইনের যে খসড়া তৈরি করা হয়েছিল, সেই খসড়াটি অবিলম্বে আইনে পরিণত করার পদক্ষেপ নিতে হবে। বিধিমালার চেয়ে আইন অনেক বেশি শক্তিশালী। বায়ুদূষণ যে পর্যায়ে পৌঁছেছে, এমতবস্থায় বিধিমালা দিয়ে কাজ হবে না। আইন প্রণয়ন করে নানা উদ্যোগ নিতে হবে বায়ুদূষণ নিয়ন্ত্রণে। এখনই যদি বায়ুদূষণ নিয়ন্ত্রণ করা না যায়, তাহলে দুর্যোগ দেখা দেবে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, বাংলাদেশ এখন বায়ুদূষণে প্রায়ই শীর্ষ স্থানে থাকে। বিশেষ করে ঢাকা নগরী এবং আরও কিছু শহর ও নগরের বায়ুদূষণের মাত্রা ভয়ানক পর্যায়ে আছে। কিন্তু বায়ুদূষণ প্রতিরোধে আলাদা কোনও আইন নেই।

চীনের উদাহরণ দিয়ে সংগঠনটি বলেছে, দেশটি ২০১৩ সালে আইন প্রণয়ন করে এবং নানামুখী পদক্ষেপ নেওয়ায় ২০১৯ সাল পর্যন্ত ২৯ শতাংশ বায়ুদূষণ তারা কমিয়ে আনে। বাংলাদেশেও প্রয়োজন স্বতন্ত্র বায়ুআইন প্রণয়ন এবং আইন প্রণয়নের পরে একে যথাযথভাবে কার্যকরী করতে নানামুখী পদক্ষেপ গ্রহণ।

 

/এমএস/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম