অজ্ঞান পার্টির খপ্পরে পড়া যুবককে অচেতন অবস্থায় উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুন ২০২২, ২০:৩৯আপডেট : ২৯ জুন ২০২২, ২০:৩৯

রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়া এক যুবককে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। চক্রটি তার কাছ থেকে সাড়ে তিন লাখ টাকা নিয়েছে বলে জানা গেছে। ওই যুবকের নাম কবির হোসেন (২৫)।

বুধবার (২৯ জুন) বিকালে তাকে রাজধানীর কাপ্তান বাজার থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। তার বাসা ডেমরা স্টাফ কোয়ার্টার। তিনি ক্লিক লিংক নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন।

প্রতিষ্ঠানটি বিপণন বিভাগের কর্মকর্তা মো. আশরাফুল হায়দার অভিযোগ করে বলেন, ‘মার্কেটে তাদের প্রতিষ্ঠানের বিভিন্ন বৈদ্যুতিক পণ্য সরবরাহ করেন এবং টাকা সংগ্রহ করেন কবির। বুধবার নারায়ণগঞ্জ এলাকা থেকে টাকা সংগ্রহ করে উৎসব পরিবহনে কাপ্তান বাজার ইলিট্রিক মার্কেটের সামনে এসে তিনি অচেতন হয়ে পড়েন।’

ওই কর্মকর্তা আরও বলেন, ‘খবর পেয়ে কবিরকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসি। তার কাছে সাড়ে তিন লাখ টাকা ছিল, তা আর পাওয়া যায়নি।’

/এআরআর/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম