জুনে সড়ক দুর্ঘটনায় যত মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুলাই ২০২২, ১৬:৩৬আপডেট : ০১ জুলাই ২০২২, ১৬:৩৬

এ বছরের শুধু জুনেই ৩ হাজার ১১০টি সড়ক দুর্ঘটনা হয়েছে। এতে মারা গেছেন ১ হাজার ৪৭ জন। আহত হয়েছেন ২ হাজার ৬২২ জন।

শুক্রবার (১ জুলাই) জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ প্রতিবেদন প্রকাশ করে সেভ দ্য রোড। ২১টি গণমাধ্যমে প্রকাশিত দুর্ঘটনার খবরের ভিত্তিতে এ জরিপ করেছে সংগঠনটি।

প্রতিবেদনে সেভ দ্য রোডের মহাসচিব শান্তা ফারজানা বলেন, এবছর জুনে ৮৫৮টি মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছেন ৭৫২ এবং মারা গেছেন ২৭৬ জন। ট্রাক দুর্ঘটনা ঘটেছে ৬১৮টি। আহত ৪৫৬ ও নিহত ১৫৬। ৯৩৮টি বাস দুর্ঘটনায় আহত ৭৫১ ও নিহত ৪২০ জন।

এছাড়া, পাড়া-মহল্লা, মহাসড়কে অসাবধানতার কারণে লরি, পিকআপ, নসিমন, করিমন, ব্যাটারিচালিত রিকশা-সাইকেলসহ বিভিন্ন দুর্ঘটনা ঘটেছে ৬৯৬টি। এতে নিহত ১৯৫ ও আহত ৬৬৩ জন।

এছাড়াও জুনে নৌপথে দুর্ঘটনা ঘটেছে ১২২টি। এতে আহত ৪৭৭ জন ও নিহত ২৪ জন। রেলপথে দুর্ঘটনা ঘটেছে ১৯৭টি। আহত ১৭২ জন ও নিহত ১৭ জন।

দুর্ঘটনায় কারণ হিসেবে শান্তা ফারজানা বলেন, মোটরসাইকেলের ক্ষেত্রে দ্রুতগতি, ট্রাফিক আইন না মানা, হেলমেট ব্যবহারে অনীহা হলো বড় কারণ। অপরদিকে অসাবধানতা ও ক্লান্তির কারণে ট্রাক দুর্ঘটনা ঘটেছে। বাসের দুর্ঘটনাগুলোর জন্য রাস্তার খানাখন্দ, অচল রাস্তাঘাট ও সড়ক পথে নৈরাজ্যই দায়ী।

তিনি আরও বলেন, পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনা কেন্দ্র করে সাময়িক সময়ের জন্য মোটরসাইকেল নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু এটা সমাধান নয়। এগুলো দমনে কঠোর জরিমানার পদক্ষেপ নেওয়া যেতে পারে।

পথ দুর্ঘটনামুক্ত করতে সেভ দ্য রোডের পক্ষ থেক ৭ দফা দাবি জানানো হয়। উল্লেখযোগ্য হলো—   ফুটপাত দখলমুক্ত করে যাত্রীদের চলাচলের সুবিধা দিতে হবে; ফিটনেস বিহীন বাহন নিষিদ্ধ এবং কমপক্ষে অষ্টম শ্রেণি উত্তীর্ণ ও জাতীয় পরিচয়পত্র ছাড়া চালক-সহযোগী নিয়োগ বন্ধে সংশ্লিষ্ট সকলকে কঠোর পদক্ষেপ নিতে হবে।

/জেডএ/এফএ/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম