গবেষণায় এগিয়ে যাবে ইউল্যাব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:১৭আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:১৭

ইউল্যাব ইউনিভার্সিটি গবেষণার মাধ্যমেই বিশ্বব্যাপি বিশ্ববিদ্যালয়গুলোর মর্যাদা নির্ধারিত হয়। এক সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সে সুনাম থাকলেও গবেষণায় পিছিয়ে পড়ছে দেশের বিশ্ববিদ্যালয়গুলো। ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) গবেষণার মাধ্যমে এগিয়ে যেতে চায়। এমন প্রত্যাশার কথাই বললেন বিশ্ববিদ্যালয়টির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ইমরান রহমান। বৃহস্পতিবার সকালে রাজধানির ধানমন্ডিতে ইউল্যাবের ক্যাম্পাসে দুইদিন ব্যাপি আন্তজার্তিক সম্মেলনের উদ্বোধনি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ইউল্যাব ভাইস চ্যান্সেলর অধ্যাপক ইমরান রহমান বলেন, কাজী শাহেদ আহমেদ এক অন্য রকম চিন্তা থেকে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠান করেছেন। বাণিজ্য নয়, গুণগত শিক্ষার লক্ষ্য আমাদের। ইউল্যাব সব সময় গবেষণার জন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকদের উৎসাহিত করে। গবেষণায় অনেক বেশি জোর দেওয়া হচ্ছে।
গবেষণার সমস্যা প্রসঙ্গে অধ্যাপক ইমরান রহমান বলেন, গবেষণার জন্য অনেক তথ্য-উপাত্ত প্রয়োজন। সঠিক তথ্য ছাড়া গবেষণার সুফল পাওয়া যাবে না। এজন্য সঠিক তথ্যের ভাণ্ডারের জন্য ডাটা সেন্টার দরকার। আমরা একটি ডাটা সেন্টার নির্মাণের জন্য উদ্যোগ নিচ্ছি। যা গবেষকদের সহায়তা করবে।
দুইদিন ব্যাপি এই সম্মেলনে দেশ-বিদেশের প্রায় ১৫০ জন গবেষক তাদের গবেষণাপত্র উপস্থাপন করবেন।  এর মধ্য থেকে সেরা গবেষককে পুরস্কৃত করা হবে।
সম্মেলনের উদ্বোধনি অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. এ মোস্তাকুর আর চৌধুরী, সম্মেলনের আহবায়ক ও ইউল্যাবের অধ্যাপক ড. হামিদুল হক প্রমুখ।
/সিএ/এপিএইচ/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম