বাংলাদেশের মানুষ সাম্প্রদায়িকতাকে সমর্থন করে না: পাট ও বস্ত্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
০১ জুলাই ২০২২, ২১:০৪আপডেট : ০১ জুলাই ২০২২, ২২:৩২

পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি  লালন করে আসছে। এ দেশের মানুষ সাম্প্রদায়িকতাকে সমর্থন করে না।

শুক্রবার (১ জুলাই) বিকালে নারায়ণগঞ্জ নগরীর দেওভোগ আখড়ায় ইসকন আয়োজিত জগন্নাথ দেবের রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রথযাত্রার উদ্বোধক ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (এনসিসি) মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।

মেট্রো নিটিং অ্যান্ড ডাইং-এর ব্যবস্থাপনা পরিচালক অমল পোদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার জায়েদুল আলম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আদিনাথ বসু, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজ, এনসিসি কাউন্সিলর মনিরুজ্জামান প্রমুখ।

গোলাম দস্তগীর গাজী বলেন, ‘আমি ছোটবেলা থেকে রথযাত্রা দেখে আসছি। রথযাত্রার উৎসবে গিয়ে আনন্দিত হয়েছি। হিন্দু সম্প্রদায়ের লোকজনও ঈদে আমাদের বাসায় এসেছে। আনন্দ ভাগাভাগি করেছি। এখনও এই ধারা আছে। কিন্তু কেউ কেউ আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতিতে বাধা তৈরির চেষ্টা করছে। কোনও কোনও রাজনৈতিক দল আছে, যারা সাম্প্রদায়িকতাকে লালন করে। তবে তারা সফল হবে না।’ 

মেয়র সেলিনা হায়াৎ ডা. আইভী  বলেন, ‘নারায়ণগঞ্জ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ। আল্লাহ, ঈশ্বর, ভগবান যে নামেই ডাকি না কেন, তিনি আমাদের সৃষ্টি করেছেন, তার ভালোবাসায় মত্ত হওয়ার জন্য। আসুন, আমরা তার ভালোবাসায় মত্ত হই। নিজেদের মধ্যে বিভেদ, হিংসা, হানাহানি না করি।’ খবর: বাসস

/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম