প্রেসক্লাবে নিজের শরীরে আগুন দিলেন সাবেক ছাত্রলীগ নেতা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুলাই ২০২২, ১৮:০৬আপডেট : ০৪ জুলাই ২০২২, ২০:১৪

জাতীয় প্রেসক্লাবে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গাজী আনিস নিজের শরীরে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। এ সময় তার শরীরের বেশ কিছু অংশ পুড়ে যায়। সোমবার (৪ জুলাই) বিকালে এ ঘটনা ঘটে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মওদুদ হাওলাদার এ তথ্য নিশ্চিত করেন।

প্রত্যাক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই গাজী আনিস নিজের গায়ে আগুন জ্বালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। বিকাল ৫টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে পুলিশের সহযোগিতায় দ্রুত তাকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। 

আনিসের ঘনিষ্ঠজন মোহাম্মদ আলী জানান, আনিস একজন ব্যবসায়ী। পাওনা টাকা না পেয়ে তিনি গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। দুই মাস আগেও তিনি পাওনা টাকার দাবিতে প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছিলেন। এরপর বিভিন্ন জায়গায় গেলেও সহায়তা না পেয়ে আজ তিনি এ ঘটনা ঘটান।

তিনি জানান, কাজী আনিস কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি গ্রামের বাসিন্দা। তিনি ঠিকাদারি ব্যবসা করেন। 

মোহাম্মদ আলী আরও জানান, আনিস হেনোলাক্স কোম্পানির কাছে ১ কোটি ২৬ লাখ টাকা পাবে। ওই কোম্পানি পাওনা টাকা দিচ্ছে না। এ নিয়ে এর আগেও মানববন্ধন করেছে, কিন্তু কোনও লাভ হয়নি। তাই আজ গায়ে আগুন দিয়েছে।

শাহবাগ থানার এসআই গোলাম হোসেন বলেন, ‘প্রথমিকভাবে আমরা জানতে পারছি, এই আত্মাহত্যা চেষ্টাকারী ব্যক্তির নাম গাজী আনিস। তার গ্রামের বাড়ি কুষ্টিয়ার কুমারখালী এলাকায়। হ্যানোলাক্স কোম্পানির কাছে ১ কোটি ২৬ লাখ টাকা পান তিনি। দীর্ঘদিন ধরে এই টাকা না দেওয়ায় হতাশাগ্রস্ত হয়ে আত্মাহত্যার চেষ্টা করেন তিনি।

আনিস এর ভাই গাজী নজরুল ইসলাম বলেন, ‘আমি কিছু সময়ের আগে শুনছি।’  হ্যানোলাক্স কোম্পানির কাছে টাকা পাওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘হ্যা, আমার ভাই হ্যানোলাক্স কোম্পানির কাছে ১ কোটি ২৬ লাখ টাকা পাবে। এটা সত্যি। দীর্ঘ দিন ধরে সে টাকা ওঠানোর চেষ্টা করছে।’

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে জানান, তার মুখমণ্ডলসহ শরীরের বেশিরভাগ দগ্ধ হয়েছে। তার চিকিৎসা চলছে।

ওসি মওদুদ হাওলাদার বলেন, ‘ওই যুবক নিজের শরীরে আগুন ধরিয়ে দিয়েছেন। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। কী কারণে তিনি শরীরে আগুন ধরিয়েছেন তা আমরা খতিয়ে দেখছি।’

গত ২৯ মে গাজী আনিস জাতীয় প্রেসক্লাবে এ বিষয়ে সংবাদ সম্মেলন করেন। সেখানে তিনি বলেন, ‘২০১৬ সালে হেনোলাক্স গ্রুপের কর্ণধার মো. নুরুল আমিন এবং তার স্ত্রী ফাতেমা আমিনের সঙ্গে তার পরিচয় হয়। সেই সূত্রেই ২০১৮ সালে তিনি এই টাকা হেনোলাক্স গ্রুপে বিনিয়োগ করেন।

 

/জেডএ/এআইবি/আরটি/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম