বন্যায় আরও ৫ জনের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুলাই ২০২২, ১৮:১৪আপডেট : ০৪ জুলাই ২০২২, ১৮:১৪

সারাদেশে বন্যায় আরও ৫ জন মারা গেছেন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১০৭ । এর মধ্যে সিলেটেই মারা গেছেন ৫৬ জন, ঢাকা বিভাগে একজন, রংপুর বিভাগে ১১ জন এবং ৩৯ জন ময়মনসিংহ বিভাগে।

গত ১৭ মে থেকে ৩ জুলাই পর্যন্ত এই ১০৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। সোমবার (৪ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো বন্যা বিষয়ক এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এছাড়া বন্যার কারণে আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৪৫৭ জন। এর মধ্যে ডায়রিয়ায় আক্রান্ত ৭ হাজার ৯৮০জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, ১৭ মে থেকে ৩ জুলাই পর্যন্ত মৃতদের মধ্যে সিলেট জেলায় ১৮ জন, সুনামগঞ্জে ২৮ জন, হবিগঞ্জে ৫ জন, মৌলভীবাজারে ৫ জন, ঢাকা বিভাগের টাঙ্গাইলে একজন, ময়মনসিংহে ৬ জন, নেত্রকোনায় ১৭  জন, জামালপুর ৯ জন, শেরপুরে ৭ জন, কুড়িগ্রামে ৪ জন এবং লালমনিরহাটে ৭ জন রয়েছে।

/এসও/এমআর/
সম্পর্কিত
সাত নদীর পানি বিপদসীমার ওপরে, নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি আরও অবনতির শঙ্কা
বন্যা-জলাবদ্ধতায় ফসলহানি: হাওর রক্ষায় টেকসই পরিকল্পনার আহ্বান
‘পানিতে পচে গেলো কষ্টের ফসল, সারা বছর খাবো কী’
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম