বাংলাদেশেকে চীন সম্পর্কে মিথ্যা তথ্য দিচ্ছে যুক্তরাষ্ট্র: রাষ্ট্রদূত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুলাই ২০২২, ১৪:২০আপডেট : ০৬ জুলাই ২০২২, ১৪:২০

তৈরি পোশাক শিল্পের বিষয়ে বাংলাদেশেকে চীন সম্পর্কে ‘মিথ্যা তথ্য’ দিচ্ছে যুক্তরাষ্ট্র। এ কারণে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প ‘ক্ষতিগ্রস্ত’ হতে পারে বলে এক ফেসবুক বার্তায় সতর্ক করেছেন চীনের রাষ্ট্রদূত লি জিমিং।

মঙ্গলবার (৫ জুলাই) রাতে পোস্ট করা ওই বার্তায় চীনের রাষ্ট্রদূত বলেন, ‘এটা আমার নজরে এসেছে, মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক আনিত তথাকথিত “শিনজিয়াং এ জোরপূর্বক শ্রম” সংক্রান্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের একটি নির্দিষ্ট তৈরি পোশাক শিল্প সংগঠন সম্প্রতি তাদের সদস্যদের চীন থেকে তুলা আমদানির ক্ষেত্রে ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছে।’ সংগঠনটির সঙ্গে কিছু মার্কিন সংস্থার অধিভুক্ত ‘ইন্দো-প্যাসিফিক সুযোগ’ প্রকল্পের দুই প্রতিনিধির একটি বৈঠকের পর ওই সতর্কবার্তা জারি করা হয়েছে বলে তিনি জানান।

লি জিমিং বলেন, ‘এই তথাকথিত শিনজিয়াংয়ের জোরপূর্বক শ্রম সম্পর্কিত অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা। কিন্তু তারা কেন মিথ্যা বলছে?’

তিনি বলেন, ‘যে কারণে আজ আমি বিষয়টি এখানে তুলে ধরলাম তা হলো, বাংলাদেশি জনগণ সতর্ক না হলে এই মিথ্যা দেশটির তৈরি পোশাক শিল্পকে ক্ষতিগ্রস্ত করতে পারে।’

রাষ্ট্রদূত দাবি করেন, আগে গোয়াংজুতে দায়িত্বরত দুই মার্কিন কূটনৈতিক ২০২১ সালে কথিতভাবে স্বীকারোক্তি দিয়েছেন, শিনজিয়াংয়ে কোনও সমস্যা নেই, কিন্তু তাদের মানবাধিকার নীতিকে যদি আক্রমণ করা হয়, তাহলে সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি হবে।

তিনি বলেন, ‘স্পষ্টতই ওয়াশিংটন শিনজিয়াং সম্পর্কে এই মিথ্যাটি ব্যবহার করেছে চীনকে কলঙ্কিত এবং অপমান করতে, যার চূড়ান্ত লক্ষ্য চীনকে নিয়ন্ত্রণ করা।’

 

/এসএসজেড/আরকে/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম