ফ্ল্যাট থেকে চিকিৎসকের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুলাই ২০২২, ১৭:১৬আপডেট : ০৬ জুলাই ২০২২, ১৭:৪৫

রাজধানীর রমনার বড় মগবাজার এলাকায় নিজ ফ্ল্যাট থেকে এক চিকিৎসকের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম ডা. ইকবাল উদ্দিন আহমেদ (৭২)।

মঙ্গলবার (৫ জুলাই) দিবাগত রাতে ওই চিকিৎসকের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়। ঢাকা মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বড় মগবাজার এলাকার একটি বহুতল ভবনের সপ্তম তলায় ওই চিকিৎসক একা থাকতেন। তার মেয়ে বর্তমানে কানাডায় অবস্থান করছেন।

এস আই মফিজুর রহমান বলেন, ‘ট্রিপল নাইন (৯৯৯)-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ ওই বাসায় যায়। ইকবাল উদ্দিন আহমেদের মেয়ের স্বামী আরিফুর রহমান ও স্থানীয়দের উপস্থিতে তালা ভেঙে বাথরুম থেকে অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।’

মেয়ের জামাই আরিফুর রহমানের বরাত দিয়ে তিনি আরও বলেন, ‘ডা. ইকবালকে তার স্বজনরা কয়েক দিন ধরে পাচ্ছিলেন না। বাসার কলাপসিবল গেটে তালা দেওয়া ছিল। পরে তালা ভেঙে ভেতর থেকে মরদেহ উদ্ধার করা হয়।’

প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, ডা. ইকবাল অসুস্থ হয়ে বাথরুমে পড়ে মারা গেছেন। অন্য কোনও কারণ রয়েছে কিনা, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে তা জানা যাবে।

/এআরআর/এআইবি/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম