রূপপুরের তেজস্ক্রিয় বর্জ্য ব্যবস্থাপনা সরঞ্জামের জন্য রুশ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুলাই ২০২২, ১৮:৪৭আপডেট : ০৬ জুলাই ২০২২, ১৮:৪৭

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জেনারেল কন্ট্রাকটর এটমস্ত্রয় এক্সপোর্ট প্রকল্পটির তরল তেজস্ক্রিয় বর্জ্য ব্যবস্থাপনার জন্য রুশ প্রতিষ্ঠান এসসিইআরআইকে প্রয়োজনীয় সরঞ্জাম তৈরি ও সরবরাহের কার্যাদেশ দিয়েছে। সম্প্রতি উভয় প্রতিষ্ঠানের মধ্যে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তির অধীনে এসসিইআরআই ৩টি ড্রেইন ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, ৩টি ডিপ এভোপরেশন প্ল্যান্ট, ২টি সিমেন্টেশন প্ল্যান্ট, ২টি কন্ডিশনিং প্ল্যান্ট, ইন্টারমিডিয়ারি স্টোরেজ প্ল্যান্ট, ওয়েস্ট আয়ন , রেজিন (ডব্লিউআইআর) লোডিং এবং আনলোডিং ইউনিট এবং ডব্লিউআইআর পরিবহনের জন্য প্রয়োজনীয় কন্টেইনারের নকশা প্রণয়ন, প্রস্তুত এবং সরবরাহ করবে। এসব যন্ত্রপাতি ও সরঞ্জাম ২০২৩ সালে তৃতীয় প্রান্তিকের প্রথম দিকে রূপপুর প্রকল্প সাইটে এসে পৌঁছাবে। এছাড়াও যন্ত্রপাতিগুলো প্রিকমিশনিং কাজেও সহায়তা প্রদান করবে এসসিইআরআই।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের পরিচালক আলেক্সি ডেইরি বলেন, উচ্চমানের সরঞ্জাম নির্মাণে এসসিইআরআইকে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে আমরা গণ্য করি। এই চুক্তির ফলে বাংলাদেশি ক্লায়েন্টের কাছে প্রদত্ত অঙ্গীকার পূরণে আমরা সক্ষম হবো। যথাসময়ে যন্ত্র নির্মাণ এবং স্থাপনার কাজ সম্পন্ন করা সম্ভব হবে।

এসসিইআরআই মহাপরিচালক বলেন, তরল তেজস্ক্রিয় বর্জ্য ব্যবস্থাপনা যন্ত্রপাতির নকশা প্রণয়নকারী ও সরবরাহকারী হিসেবে আমাদের ইনস্টিটিউটকে বেছে নেওয়াটা অত্যন্ত যুক্তিসঙ্গত। বহুবছর ধরে আমরা এ কাজ করে আসছি। আমদের প্রকৌশলীদের দ্বারা ডিজাইনকৃত যন্ত্রপাতি অনেকগুলো রুশ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সুনামের সাথে কাজ করছে।

/এসএনএস/এমআর/
সম্পর্কিত
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
জ্বালানি চাহিদা পূরণে পাঁচ কার্গো এলএনজি আমদানির অনুমোদন
দাম বাড়ানোর পরও বিদ্যুতে ভর্তুকি প্রয়োজন: বিইআরসি
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম