জামিন হয়নি যমুনা ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার শওকতের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুলাই ২০২২, ১৩:৪৯আপডেট : ০৭ জুলাই ২০২২, ১৩:৪৯

১২ কোটি টাকা অর্থপাচার মামলায় যমুনা ব্যাংকের বগুড়া শাখার ব্রাঞ্চ ম্যানেজার শওকত আরমানকে জামিন দেননি হাইকোর্ট।

তার জামিন আবেদনের ওপর শুনানি নিয়ে বৃহস্পতিবার (৭ জুলাই) বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে দুদকের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মো. খুরশীদ আলম খান।

এর আগে, বগুড়া শহরের বড়গোলা শাখার ম্যানেজার শওকত আরমান ২০১৯ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত ২৪ জন গ্রাহকের টাকা নিজ একাউন্টে নিয়ে আত্মসাৎ করেন বলে অভিযোগ ওঠে। এরপর প্রাথমিকভাবে তদন্তে জালিয়াতির বিষয়টি প্রমাণিত হয়। পরে তিনি বদলি হয়ে অন্যত্র চলে যান।

ওই ঘটনায় আরমানের বিরুদ্ধে দুদক সহকারী পরিচালক আমিনুল ইসলাম বাদী হয়ে অর্থ আত্মসাতে অভিযোগে মামলা দায়ের করেন।

২০২০ সালে জুলাই মাসে বগুড়ায় ব্যাংকে এলে সেখান থেকে তাকে আটক করা হয়। গ্রেফতার করা হয় তার তিন সহযোগীকেও। জিজ্ঞাসাবাদে আরমান টাকা আত্মসাতের কথা স্বীকার করেন তিনি।

/বিআই/এমএস/
সম্পর্কিত
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
বিসিবি নির্বাচন: তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম