মেট্রোরেলের মেমোরিয়াল মনুমেন্ট উদ্বোধনের প্রস্তুতি শেষ পর্যায়ে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুলাই ২০২২, ১৬:১০আপডেট : ০৭ জুলাই ২০২২, ১৬:১০

গুলশানের হলি আর্টিজান বেকারিতে নৃশংস জঙ্গি হামলায় নিহতদের স্মরণে নির্মিত মেমোরিয়াল মনুমেন্ট উদ্বোধনের প্রস্তুতি শেষ পর্যায়ে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) এমডি এম এ এন সিদ্দিক। তিনি জানান,  গত ১৭ জুন এই মনুমেন্ট মেট্রোরেলের এক্সিবিশন অ্যান্ড ইনফরমেশন সেন্টারে স্থাপন করা হয়েছে। পরে নতুন মেট্রোরেল প্রকল্পের নতুন বাজার স্টেশনের কাজ শেষ হলে সেখানে স্থানান্তর করা হবে।

বৃহস্পতিবার (৭ জুলাই) রাজধানীর ইস্কাটনে ডিএমটিসিএল কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান এম এ এন সিদ্দিক। এ সময় তিনি আরও জানান, মূলত মেমোরিয়াল মনুমেন্টটি সম্পূর্ণভাবে জাপানে তৈরি হচ্ছে। তাদের এক ধরনের সংস্কৃতি আবার বাংলাদেশের সংস্কৃতি আরেক ধরনের। তারা তাদের মতো করে মনুমেন্টটি তৈরি করেছে। সেভাবেই বাংলাদেশে এসেছে এটি।

জাপানিদের সঙ্গে পরামর্শ করে মনুমেন্টটি স্থাপন করা হয়েছে জানিয়ে এম এ এন সিদ্দিক জানান, এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে। অল্প কিছু দিনের মধ্যেই আমরা এটার সবগুলো কার্যক্রম শেষ করে ফেলতে পারবো। তারপর জনসাধারণের জন্য তা উন্মুক্ত করে দেওয়া হবে।

বাংলাদেশে মেট্রোরেল প্রকল্পের কাজ শুরুর পর দেশের ইতিহাসে সবচেয়ে বড় জঙ্গি হামলার ঘটনা ঘটে ২০১৬ সালের ১ জুলাই।

রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারিতে চালানো ভয়াবহ ওই হামলায় দেশি-বিদেশি ২২ জন নিহত হন। নিহতদের ৭ জন জাপানি নাগরিক, যাদের মধ্যে ৬ জনই মেট্রোরেলের সমীক্ষার কাজে ঢাকায় এসেছিলেন।

হলি আর্টিজানে হামলার ছয় বছর পূর্ণ হয়েছে গত ১ জুলাই। ওই ঘটনায় বিচারিক আদালতের রায়ের পরও কেটে গেছে প্রায় ৩১ মাস। কিন্তু এখনও মামলাটিতে দণ্ডপ্রাপ্ত আসামিদের ডেথ রেফারেন্স ও জেল আপিল হাইকোর্টের শুনানির অপেক্ষায় ঝুলে আছে। তবে আশার খবর হলো, মামলার পেপারবুক ইতিমধ্যে প্রস্তুত হয়েছে। তবে সব গুছিয়ে উঠতে ব্যয় হবে আরও কিছু সময়।

২০১৬ সালে নব্য জেএমবির পাঁচ জঙ্গি বেকারিতে ঢুকে প্রথমে নির্বিচারে হত্যাযজ্ঞ চালিয়ে দুই পুলিশ কর্মকর্তাসহ ২২ জনকে হত্যা এবং কয়েকজন অতিথি ও বেকারির স্টাফকে রাতভর জিম্মি করেছিল। ভোরে সেনাবাহিনীর প্যারা কমান্ডো ইউনিটের নেতৃত্বে পুলিশ ও র‌্যাব যৌথভাবে ‘অপারেশন থান্ডারবোল্ট’ নামে অভিযান চালায়। ওই অভিযানে নিহত হয় পাঁচ জঙ্গি। উদ্ধার করা হয় প্রায় ৩৫ জনকে।

/এমআরএস/এমএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
ঈদের ছুটিতে মেট্রোরেলে দিনে দেড় লাখের বেশি যাত্রী
এবার ঈদের দিন কী মেট্রোরেল চলবে
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম