২১ জুলাই সারা দেশে জাতীয় কমিটির বিক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট    
০৮ জুলাই ২০২২, ১৮:০৪আপডেট : ০৮ জুলাই ২০২২, ১৮:০৪

দেশের বর্তমান বিদ্যুৎ পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছে তেল গ্যাস খনিজসম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি। সংগঠনটি মনে করে, স্বনির্ভর ও পরিবেশবান্ধব জ্বালানি নীতির বদলে আমদানিনির্ভর জ্বালানি নীতিতে সংকট তীব্র হয়েছে। এ পরিস্থিতিতে আগামী ২১ জুলাই দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ডেকেছে সংগঠনটি।

শুক্রবার (৮ জুলাই) ঢাকায় মুক্তি ভবনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি’র কার্যালয়ে জাতীয় কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত  হয়েছে। সাবেক সদস্য সচিব অধ্যাপক ড. এম এম আকাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন— রুহিন হোসেন প্রিন্স, বজলুর রশীদ ফিরোজ, জোনায়েদ সাকি, নজরুল ইসলাম, ডা. হারুন অর রশীদ, আকবর খান, মাসুদ রানা, বিধান দাস, মফিজুর রহমান লালটু, খান আসাদুজ্জামান মাসুম,বাচ্চু ভূইয়া, তৈমুর খান অপু, অনুপ কুণ্ডু, মোফাজ্জল হোসেন মোস্তাক, সাদেক খান, রাজু আহমেদ।

তেল গ্যাস খনিজসম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সভায় সারা দেশে লোডশেডিংসহ বিদ্যুৎ পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে বলা হয়— স্বনির্ভর,পরিবেশবান্ধব জ্বালানি নীতির বদলে আমদানিনির্ভর জ্বালানি নীতিতে সংকট তীব্র হয়েছে। দেশে গ্যাসসম্পদ ও নবায়নযোগ্য জ্বালানির উৎস থাকলেও কমিশন ভোগী এবং কতিপয় গোষ্ঠীকে লাভবান করতে জ্বালানি খাতকে আমদানিনির্ভর করা হয়েছে। প্রতিবছর হাজার হাজার কোটি টাকা, জনগণের করের টাকা ভর্তুকির নামে অপচয় করলেও সংকট এড়ানো যাচ্ছে না। এই পরিস্থিতিতে আবারও বিদ্যুৎ ও জ্বালানির দাম বৃদ্ধির অপচেষ্টাও চলছে।

 

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
দাম বাড়ানোর পরও বিদ্যুতে ভর্তুকি প্রয়োজন: বিইআরসি
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম