পশুর বর্জ্য অপসারণে দক্ষিণ সিটির নিয়ন্ত্রণ কক্ষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৮ জুলাই ২০২২, ২১:১৮আপডেট : ০৮ জুলাই ২০২২, ২১:১৮

কোরবানির পশুর বর্জ্য অপসারণে নিয়ন্ত্রণ কক্ষ চালু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন-ডিএসসিসি।

শুক্রবার (৭ জুলাই) দক্ষিণ সিটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘নগর ভবনের শীতলক্ষ্যা হলে  নিয়ন্ত্রণ কক্ষ চালু করা হয়েছে। নিয়ন্ত্রণ কক্ষে ডিএসসিসির বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ছাড়াও সব বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন শিফটে দায়িত্ব পালন করবেন।’

‘কোরবানির পরবর্তী বর্জ্য অপসারণ সংক্রান্ত তথ্য নিয়ন্ত্রণ কক্ষে অবহিত করতে দক্ষিণ সিটি  এলাকায় বসবাসরত নাগরিকদের অনুরোধ করা যাচ্ছে।’ নিয়ন্ত্রণ কক্ষের ফোন নম্বর ০১৭০৯৯০০৮৮৮ ও ০ ২২২৩৩৮৬০১৪।

ডিএসসিসির বিজ্ঞপ্তিতে আরও  বলা হয়, ‘কোরবানির পশুর বর্জ্য অপসারণের বিষয়ে নাগরিকদের যেকোনও অভিযোগের দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’

এছাড়া নিয়ন্ত্রণ কক্ষের মাধ্যমে কোরবানির পশুর হাটগুলোতে সৃষ্ট বর্জ্য অপসারণ কাজে সম্পৃক্ত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সমন্বয়, প্রতিটি হাট থেকে সংগৃহীত ও অপসারিত বর্জ্যের পরিমাণ রেকর্ড করা হবে বলে জানিয়েছে ডিএসসিসি।

/আরএইচ/এপিএইচ/
সম্পর্কিত
গরু কিনতে গিয়ে কাদায় লুটোপুটি, গাবতলী হাটে চরম ভোগান্তি
সেই ছাত্রদল নেতা বহিষ্কার
ছেলের নামে ইজারা নেওয়া হাটে অতিরিক্ত হাসিল নিচ্ছেন বিএনপি নেতা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম