শিল্প-কারখানার শ্রমিকদের বেতন-বোনাস শতভাগ পরিশোধ: ইন্ডাস্ট্রিয়াল পুলিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুলাই ২০২২, ১৬:৪৩আপডেট : ০৯ জুলাই ২০২২, ১৬:৪৩

ইন্ডাস্ট্রিয়াল পুলিশের নজরদারিতে এবার পোশাক খাতে বেতন-বোনাস নিয়ে কোনও ধরনের অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়নি। শিল্প-কারখানার শ্রমিকদের বেতন-বোনাস প্রায় শতভাগ পরিশোধ করা হয়েছে বলে জানিয়েছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ। অধিকাংশ শিল্প-কারখানার শ্রমিক বেতন-বোনাস নিয়ে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

শনিবার (৯ জুলাই) ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সহকারী পুলিশ সুপার সজীব ত্রিপুরা এ তথ্য জানান।

তিনি বলেন, ‘ঈদুল-আজহা উপলক্ষে শ্রমিকদের বেতন-বোনাস সংক্রান্ত বিষয়ে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়ন নিশ্চিত করার মাধ্যমে ঈদের আগে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের আওতাধীন শিল্প-কারখানাগুলোর শ্রমিকদের বেতন-বোনাস প্রায় শতভাগ পরিশোধ করা হয়েছে। ফলে এবার ঈদুল আজহা উপলক্ষে শিল্পাঞ্চলে বড় ধরনের কোনও খারাপ পরিস্থিতি সৃষ্টি হয়নি। তবে ছোটখাটো বিছিন্ন ঘটনার সম্ভাবনা দেখা দিলে তাৎক্ষণিকভাবে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের তৎপতায় মালিক ও শ্রমিক পক্ষের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে তা নিষ্পত্তি হয়েছে।

ইন্ডাস্ট্রিয়াল পুলিশের আওতাধীন সাতটি শিল্পাঞ্চল জোন আশুলিয়া, গাজীপুর, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, খুলনা, সিলেটে মোট শিল্প-কারখানার সংখ্যা ৮ হাজার ৯৯৫টি। এরমধ্যে বিজেএমইএ এক হাজার ৭৬২টি, বিকেএমইএ ৬৮৫টি, বিটিএমএ ৩৩৮টি, বেপজা ৩৪৮টি এবং এসব সংগঠন বহির্ভূত পোশাক কারখানা, পাটজাত, চামড়াজাত পণ্য, আসবাব, সেলফোন সংযোজনসহ অন্যান্য খাতে রয়েছে প্রায় ছয় হাজারের বেশি শিল্প-কারখানা।

উল্লেখ্য, শিল্পাঞ্চলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য এবং ঈদ উপলক্ষে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ সংক্রান্ত সরকার কর্তৃক গৃহীত সিদ্ধান্তগুলো বাস্তবায়ন নিশ্চিত করার জন্য ইন্ডাস্ট্রিয়াল পুলিশ শিল্প সংশ্লিষ্ট সব সরকারি সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করেছে।

 

 

/আরটি/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম