হাট শেষ, বিক্রি হয়নি বেশিরভাগ বড় গরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুলাই ২০২২, ২০:৪৪আপডেট : ০৯ জুলাই ২০২২, ২১:১১

ঈদুল আজহার আগের দিন শনিবার শেষ বিকালেই বেচাকেনা শেষ করে রাজধানীর পশুর হাট থেকে বিদায় নিয়েছেন দেশের প্রত্যন্ত এলাকা থেকে আসা গরুর ব্যাপারী ও খামারিরা। বেশিরভাগ ব্যাপারী মুখে হাসি নিয়েই ছাড়তে পেরেছেন হাট। তবে হাসি নেই বড় গরুর মালিক ও খামারিদের মুখে।

পঞ্চগড়ের করতোয়া এগ্রো ফার্মের মালিক শাহাবুদ্দিন সাতটি বড় গরু নিয়ে গত ২৯ জুন এসেছিলেন ভাটারার সাঈদনগর হাটে। সবচেয়ে বড় গরুটির নাম রেখেছিলেন শাহেনশাহ, যার ওজন ১৫ মন। দাম হাঁকিয়েছিলেন ১২ লাখ।

শাহাবুদ্দিন বলেন, শাহেনশাহ বিক্রি হয়নি। কেউ ১০ লাখও দাম বলেনি। সর্বোচ্চ একজন ৯ লাখ বলেছিল। সাতটির মধ্যে মাত্র দুটি গরু পৌনে চার লাখ টাকায় বিক্রি করলাম।

সবাই যখন বিদায় নেওয়ার গোছগাছ করছিল তখন তিনি শেষ বিকালে মুখ গোমরা করে বসেছিলেন হাটে। তিনি জানান, ৫০ হাজার টাকায় ট্রাক ভাড়া করে গরু এনেছিলেন হাটে, এখন আবার ৫০ হাজার টাকা খরচ করে গরুগুলো বাড়ি নিতে হবে। শামিয়ানার খরচ ১০ হাজার, আর থাকা-খাওয়া ও গো-খাদ্যের খরচ আছে। তাছাড়া শারীরিক পরিশ্রম তো আছেই। সব মিলিয়ে হতাশ তিনি। হাট শেষ, বিক্রি হয়নি বেশিরভাগ বড় গরু

একই ঘটনা ঘটেছে প্রায় সব বড় গরুর মালিকের ক্ষেত্রেই। হাট ঘুরে দেখা যায় শুধু বড় গরুগুলোই অবিক্রীত পড়ে আছে। আর কিছু ছাগল।

জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে আসা ব্যবসায়ী আবদুস সালাম দুটি ১৩ মণ ও ১৫ মণের ওজনের গরু নিয়ে এসেছিলেন শুক্রবার। ঈদুল আজহার আগের দিনের পড়ন্ত বিকালেও বিক্রি হয়নি গরু দুটি।

তিনি বলেন, দাম যেহেতু পাচ্ছি না, ভাবলাম ৭ লাখে ছেড়ে দিবো। কিন্তু ৬ লাখও কেউ বলছেন না। দুইটা আনতে ১৮ হাজার টাকা ট্রাক ভাড়া নিছে। এখন আবার সমান ভাড়া দিয়ে এলাকায় ফিরবেন তিনি। সালাম বলেন, 'খরচ করে দুদিন থাকলাম।  দুই রাত ঘুমাতেও পারিনি।

কুমিল্লার দাউদকান্দি থেকে এসেছেন মো. মিঠু। তার ১৮টি গরুর মধ্যে মাঝারি আকারের গরুগুলো বিক্রি হয়েছে, কিন্তু বড় দুটো বিক্রি হয়নি। তিনি বলেন, 'আমি ৫ তারিখ থেকে হাটে আছি। বড় দুটোর দাম কেউই বলে না।'

তাদের মতো জন পঞ্চাশেক গরুর খামারি ও ব্যবসায়ীর দেখা মেলে এই হাটে, যাদের গরু বিক্রি হয়নি। হাট শেষ, বিক্রি হয়নি বেশিরভাগ বড় গরু

/আরএইচ/এমএস/এমওএফ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ঈদের ছুটিতে মেট্রোরেলে দিনে দেড় লাখের বেশি যাত্রী
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম