নিয়োগের দাবিতে ঈদের দিনও অনশনে এনটিআরসি নিবন্ধিতরা

ঢাবি প্রতিনিধি
১০ জুলাই ২০২২, ১৩:৫৭আপডেট : ১০ জুলাই ২০২২, ১৩:৫৭

বেসরকারি স্কুলে শিক্ষক নিয়োগ দিতে ২০০৫ সালে শুরু হয় এনটিআরসি নিয়োগ পরীক্ষা। এ পর্যন্ত ১৬টি নিবন্ধন পরীক্ষা হয়েছে। এসব পরীক্ষায় পাস করা নিয়োগ বঞ্চিত সনদধারীরা নিয়োগের দাবিতে ঈদের দিনও গণঅনশন কর্মসূচি পালন করছেন। রাস্তায় ঈদের নামাজ আদায় করেন তারা।

এর আগে গত ৫ জুন তিন দাবিতে শাহবাগ জাতীয় গণগ্রন্থাগার অধিদফতরের সামনে গণঅনশন শুরু করেন প্যানেল প্রত্যাশী এনটিআরসি নিবন্ধিত সনদধারীরা। তারা ঘোষণা দেন প্রয়োজনে ঈদের দিনও কর্মসূচি চালিয়ে যাবেন। রবিবার (১০ জুলাই) ঈদুল আজহার দিনও তারা অনশন করছেন। এ নিয়ে টানা ৩৬ দিন ধরে চলছে তাদের অনশন।

অনশনরতরা এই আন্দোলনের যুগ্ম-সাধারণ সম্পাদক ও এনটিআরসি দশম ব্যাচের নিবন্ধিত সনদধারী সিরাজুল ইসলাম বলেন, ‘আমরা এতোদিন এনটিআরসি সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেছিলাম। কিন্তু এখন প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। আমরা ভেবেছিলাম প্রধানমন্ত্রী আমাদের এখানে ঈদ করাবেন না। কিন্তু হলো না। তবে এখনও সময় আছে। আমরা প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি, তিনি আমাদের আশ্বাস দিয়ে বাড়িতে ফেরাবেন। তিনি আশ্বস্ত না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো।’

তিনি জানান, এনটিআরসির প্রথম ব্যাচ থেকে শুরু করে সব ব্যাচের নিয়োগ বঞ্চিত সনদধারীরা এখানে রয়েছেন।

তিনি বলেন, ‘আমাদের দাবিগুলো হলো- আবেদনে নিয়োগ বঞ্চিত সবার চাকরি নিশ্চিত করা, বর্তমানে যারা বিভিন্ন বেসরকারি স্কুল-কলেজে চাকরিরত আছেন (ইনডেক্সধারী) তাদের আবেদনের সুযোগ না দেওয়া। প্রয়োজনে তাদের জন্য আলাদাভাবে বদলির ব্যবস্থা রাখা, বেইজভিত্তক প্যানেলের মাধ্যমে সবার চাকরি নিশ্চিত না হওয়া পর্যন্ত নতুন করে কোনও পরীক্ষা না নেওয়া।

 

/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম