কদমতলীতে ৫ তলার ছাদ থেকে পড়ে কিশোরীর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুলাই ২০২২, ২০:২২আপডেট : ১০ জুলাই ২০২২, ২০:৪২

রাজধানীর সাইন বোর্ড সাদ্দাম মার্কেট এলাকায় কাপড় শুকাতে গিয়ে ৫ তলার ছাদ থেকে পড়ে জেসমিন আক্তার রিয়া (১৫) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। রোববার (১০ জুলাই) সকাল সাড়ে ১০টায় এ ঘটনাটি ঘটে।

রিয়ার বড় ভাই জিসান জানান, সাদ্দাম মার্কেট এলাকায় পাঁচতলা ভবনের চারতলায় থাকেন তারা। সকালে গোসল শেষে রিয়া পাঁচতলায় কাপড় শুকাতে যায়। এ সময় অসাবধানতায় ছাদ থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে সেখান থেকে দুপুর সাড়ে ১২টায় ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

জিসান আরও বলেন, পঞ্চম তলা নির্মাণাধীন। সেখানে কোনও রেলিং ছিল না।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। রিয়া কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার চাতল বাজার গ্রামের মরহুম সাইদুর রহমানের মেয়ে।

/এআইবি/আরটি/এমআর/এমওএফ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক