যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে পুলিশের সোর্স খুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুলাই ২০২২, ২২:৫৪আপডেট : ১১ জুলাই ২০২২, ২২:৫৪

রাজধানীর যাত্রাবাড়ী কাচকির আড়ৎ এলাকায় ছুরিকাঘাতে আশরাফুর রহমান (৬০) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। জানা যায়, তিনি পুলিশের সোর্স ছিলেন।

সোমবার (১১ জুলাই) বিকাল পাঁচটায় এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সন্ধ্যা সাড়ে ছয়টায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী স্থানীয় লোকমান খান জানান, আশরাফুর রহমান আগে মাছের ব্যবসা করতেন। বিকালে যাত্রাবাড়ী কাচকি মাছের আড়ৎ এলাকায় দাঁড়িয়েছিলাম। সেখানে শ্যামল (৩৫) নামে এক বখাটে তার বুকে আঘাত করে।

নিহতের ছেলে মেহেদী হাসান জানান, গতকাল শ্যামল ও কয়েকজন জুয়া খেলছিল। আমার বাবা তাদের বাঁধা দিয়েছিলেন। সে কারণে এই ঘটনাটি ঘটাতে পারে বলে ধারণা করি। এছাড়া অন্য কোনও কারণ রয়েছে কিনা পুলিশ বিষয়টি তদন্ত করে দেখবে।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

মৃত আশরাফুর রহমান বরিশাল জেলার গৌরনদী উপজেলার মহিষা গ্রামের মৃত তোফাজ্জল মোল্লার ছেলে। এক ছেলে, তিন মেয়ের জনক ছিলেন তিনি।

বর্তমানে ৮৪/৭/খ যাত্রাবাড়ী বিবির বাগিচায় ভাড়া বাসায় পরিবারের সাথে থাকতেন তিনি।

/এআইবি/আরটি/এমএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম