পর্যাপ্ত ত্রাণ ও অর্থ বরাদ্দ করেছে সরকার: ত্রাণ প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুলাই ২০২২, ১৯:৪৪আপডেট : ১২ জুলাই ২০২২, ২০:০৬

সরকার বন্যাদুর্গতদের জন্য পর্যাপ্ত ত্রাণ ও অর্থ বরাদ্দ করেছে বলে জানিয়েছেন ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। তিনি বলেন, সিলেট-সুনামগঞ্জে যখন বন্যা চলছিল, আমাদের জিআর নগদ টাকা শেষ হয়ে গিয়েছিল। আমরা ১০ কোটি টাকা চেয়েছিলাম। প্রধানমন্ত্রী পরদিন ২০ কোটি টাকা বরাদ্দ দেন।

মঙ্গলবার (১২ জুলাই) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে এ তথ্য জানান প্রতিমন্ত্রী।

এ সময় মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালক আতিকুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তিনি জানান, সিলেট অঞ্চলে দীর্ঘমেয়াদি বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ণয় হয়নি। তবে দুর্গত মানুষের পুনর্বাসনে সরকার পাশে আছে। পর্যাপ্ত ত্রাণ মজুত আছে।

প্রতিমন্ত্রী এনামুর রহমান বলেন, প্রধানমন্ত্রী ৫ হাজার ৫০০ জনকে ১০ হাজার টাকা করে বরাদ্দ দিয়েছেন। ১০ কোটি টাকা দিয়েছেন সিলেট ও সুনামগঞ্জে। আমাদের পর্যাপ্ত ত্রাণ মজুত আছে, নগদ অর্থ আছে, কাপড়, টিনসহ সবকিছুই আছে।

সরকারের কাছে পর্যাপ্ত খাবার ও গৃহনির্মাণ সামগ্রী মজুত আছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ইতোমধ্যে বন্যার ক্ষয়ক্ষতির পরিমাণ আমাদের কাছে চলে এসেছে। আমরা মন্ত্রণালয় থেকে এটি কম্পাইল করছি। এরপর আন্তমন্ত্রণালয় বৈঠক করে ক্ষয়ক্ষতি পূরণে একটি ত্বরিত উদ্যোগ নেবো।

বানভাসি মানুষদের ঈদ আনন্দ উপভোগের সুযোগ করে দিতে সরকার পর্যাপ্ত মানবিক সহায়তা দিয়েছে জানিয়ে তিনি বলেন, নগদ অর্থ সহায়তাও দিয়েছি। ঈদ উপলক্ষে আমরা নগদ ২ কোটি টাকা দিয়েছি, ১ হাজার মেট্রিক টন চাল দিয়েছি, চার হাজার বান্ডেল টিন দিয়েছি, ১ কোটি ২০ লাখ টাকা দিয়েছি গৃহনির্মাণ মজুরি বাবদ।

/এসআই/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম