মাহবুব তালুকদার হাসপাতালে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুলাই ২০২২, ১৭:৪৯আপডেট : ১৪ জুলাই ২০২২, ১৮:১৬

সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাকে এয়ার অ্যাম্বুলেন্সে বিদেশ নেওয়ার চেষ্টা চলছে।

বৃহস্পতিবার (১৪ জুলাই) মাহবুব তালুকদারের সাবেক পিএস মুহাম্মদ এনাম উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, তার শারীরিক অবস্থা এতই গুরুতর যে বিদেশ ভ্রমণেরও উপযোগী নয়। এ কারণে আগামী ১৬ জুলাই তার চেন্নাই যাওয়ার টিকিট কাটা থাকলেও তিনি যেতে পারছেন না। তবে তাকে বিদেশে নেওয়ার চেষ্টা চলছে।

এনাম উদ্দীন জানান, মাহবুব তালুকদার গত ১ জুলাই থেকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি নানা গুরুতর অসংক্রামক ব্যাধিতে আক্রান্ত। তার অসুস্থতার কারণে নিউ ইয়র্ক থেকে কন্যা আফরীন মাহবুব এবং কানাডা থেকে পুত্র শোভন মাহবুব এবং আমেরিকার ইউনিভার্সিটিতে পড়ুয়া তার দুই নাতনি বাশরী আইরীন ও অপসরী আইরীনও ঢাকায় এসেছেন। তার স্ত্রী নিলুফার বেগম ও বড় কন্যা আইরীন মাহবুব তার সঙ্গে আছেন।

তিনি বলেন, শারীরিক অসুস্থতা ভ্রমণের উপযোগী না হওয়ায় তা বাতিল করা হয় এবং তাকে বর্তমানে এয়ার অ্যাম্বুলেন্সে চেন্নাই নেওয়ার চেষ্টা চলছে। বর্তমানে তিনি ইউনাইটেড হাসপাতালে মেডিসিনের প্রফেসর ড. তৈমুর নেওয়াজের অধীনে চিকিৎসাধীন আছেন।

/ইএইচএস/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম