শাহজাহানপুরে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুলাই ২০২২, ১৮:১৬আপডেট : ১৭ জুলাই ২০২২, ১৮:১৬

রাজধানীর শাহজাহানপুরে সামিরা আক্তার (২৬) নামে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৬ জুলাই) রাতে এ ঘটনা ঘটে।

শাহজাহানপুরের শান্তিবাগ এলাকার একটি বাসায় দুই বোন থাকেন। ছোট বোন মীরা আক্তার (১৮) বলেন, শনিবার রাতে টিউশনি শেষ করে বাসায় ফিরে দরজা বন্ধ দেখতে পাই। ডাকাডাকি করেও কোন সাড়া-শব্দ না পেয়ে চাবি দিয়ে দরজা খুলে দেখতে পাই বড় বোন সামিরা সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে আছেন। পরে আশপাশের লোকজনের সহযোগিতায় পুলিশকে সংবাদ দেওয়া হয়।

পুলিশ এসে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া ১টার সময় তাকে মৃত ঘোষণা করেন।

ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে। ওই তরুণীর গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা এলাকায়।

/এআরআর/এআইবি/এমএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম