‘এসির তাপমাত্রা পঁচিশের নিচে রাখা যাবে না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুলাই ২০২২, ১৭:৩৭আপডেট : ২১ জুলাই ২০২২, ১৭:৩৭

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ভবনে এসির তাপমাত্রা ২৫  ডিগ্রির নিচে না নামানোর নির্দেশনা দিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। বিনা প্রয়োজনে বৈদ্যুতিক বাতি, পাখা ও এসিসহ অন্যান্য সকল বৈদ্যুতিক যন্ত্র বন্ধ রাখারও  নির্দেশ দেন তিনি।

ডিএসসিসি মেয়র বলেন, বিশ্বব্যাপী বিদ্যুতের সংকট তীব্র হচ্ছে। বিদ্যুৎ সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী বিদ্যুতের ব্যবহারে সাশ্রয়ী হতে যে নির্দেশনা দিয়েছেন তা আমাদের মেনে চলতে হবে। ঢাকা উত্তর সিটি করপোরেশনে আমার কক্ষ থেকে শুরু করে প্রতিটি কক্ষেই কর্মকর্তারা রুমে প্রবেশের আাগে সকল বাতি, পাখা, এসি বন্ধ রাখবে। কক্ষে প্রবেশের পরে প্রয়োজন অনুসারে সেগুলো চালু করবে। এসির তাপমাত্রা কোনওভাবেই পঁচিশের নিচে রাখা যাবে না।

বৃহস্পতিবার (২১জুলাই) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারস্থ পাইকারি কাঁচাবাজারটি গাবতলিতে স্থানান্তরের লক্ষ্যে ডিএনসিসির আওতাধীন গাবতলী পাইকারি কাঁচাবাজার এলাকা পরিদর্শনে এসে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মত বিনিময়কালে আতিকুল ইসলাম এসব কথা বলেন।

বিদ্যুৎ সাশ্রয়ে জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে মেয়র বলেন, 'প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে সচেতন হতে হবে। বিদ্যুতের অপচয় বন্ধ করে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে খরচ অনেকাংশে কমানো সম্ভব। দয়া করে কেউ অফিস ও বাসা বাড়িতে বিদ্যুতের অপচয় করবেন না।

গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় শেষে স্থানীয় সরকার মন্ত্রী এবং ডিএনসিসি মেয়র গাবতলী কাঁচাবাজারের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এস এম শরিফ-উল ইসলাম, ডিএনসিসির কাউন্সিলর এবং উর্ধ্বতন কর্মকর্তারা।

/আরএইচ/এমআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম