৯৯৯ টাকায় পদ্মা সেতু ভ্রমণের প্যাকেজ চালু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুলাই ২০২২, ২১:৩০আপডেট : ২২ জুলাই ২০২২, ২১:৩০

দিনের আলো কিংবা রাতের আবহে পদ্মা সেতুর সৌন্দর্য ‍উপভোগ করতে খরচ হবে ৯৯৯ টাকা। ‌'পদ্মা সেতু ভ্রমণ' প্যাকেজ ট্যুর চালু করেছে বাংলাদেশ পর্যটন করপোরেশন। 

শুক্রবার (২২ জুলাই) বিকালে পর্যটন ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এ প্যাকেজ ট্যুরের উদ্বোধন করেন।

পর্যটন করপোরেশন জানিয়েছে, ‘স্বপ্নের পদ্মা সেতু ভ্রমণ’ শীর্ষক প্যাকেজ ট্যুরটি প্রতি শুক্র ও শনিবার নিয়মিত পরিচালিত হবে। এই ভ্রমণের মাধ্যমে পর্যটকগণ দিনের আলোতে যেমন পদ্মা সেতুর সৌন্দর্য উপভোগ করতে পারবে, তেমনি সন্ধ্যা ও রাতের আবহে পদ্মা সেতুর অপরূপ শোভাও ‍উপভোগ করতে পারবেন। আগ্রহী ভ্রমণকারীদের বাংলাদেশ পর্যটন করপোরেশনে যোগাযোগের মাধ্যমে বুকিং নিশ্চিত করতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, পদ্মা সেতু নির্মিত হওয়ার ফলে দক্ষিণবঙ্গে পর্যটনের উন্নয়নের দ্বার উন্মোচন হয়েছে। দেশি-বিদেশি পর্যটকরা এখন স্বল্প সময়ে কুয়াকাটা সমুদ্রসৈকত, সুন্দরবনসহ দক্ষিণাঞ্চলের পর্যটন কেন্দ্রগুলো ভ্রমণ করতে পারছেন। পদ্মা সেতুর উভয় পাশে বাংলাদেশ পর্যটন করপোরেশনের মাধ্যমে বিভিন্ন পর্যটন সুবিধা সৃষ্টি করা হবে।

পদ্মা সেতু বাংলাদেশের ইতিহাসের অংশ উল্লেখ করে তিনি বলেন, ‘এ সেতু বিশ্বে বাঙালি জাতিকে বিশেষ অহঙ্কার ও মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে এ সেতু নির্মিত হওয়ার ফলে দক্ষিণবঙ্গসহ সমগ্র দেশের অর্থনীতিতে গতি ও সমৃদ্ধির সৃষ্টি হবে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. আলী কদর এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহির মো. জাবের প্রমুখ।

/সিএ/ইউএস/
সম্পর্কিত
৫০ শতাংশ ছাড়েও পর্যটক কম, চায়ের দেশ কী আকর্ষণ হারাচ্ছে
চট্টগ্রামে ঈদের তৃতীয় দিনে দর্শনার্থীদের পদচারণায় মুখর পর্যটনকেন্দ্রগুলো
ঈদের ছুটিতে চাঁদপুরের তিন নদীর মোহনায় দর্শনার্থীদের উপচেপড়া ভিড়
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম