বিদ্যুৎস্পৃষ্টে দুই হাত হারানো মামুনকে ক্ষতিপূরণ দিতে রুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুলাই ২০২২, ১৭:০৬আপডেট : ২৪ জুলাই ২০২২, ১৭:২২

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মুছাপুর ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্টে দুই হাত হারানো শিশু আবদুল্লাহ আল মামুন (১২) ও তার পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব, পিডিবি চেয়ারম্যানসহ মোট ৯ জন বিবাদীকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

এ সংক্রান্ত রিটের প্রাথমিক শুনানি নিয়ে রবিবার (২৪ জুলাই) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার অনীক আর হক ও অ্যাডভোকেট ইশরাত হাসান।

শিশু আবদুল্লাহ আল মামুন সন্দ্বীপ উপজেলার মুছাপুর ইউনিয়নের ধোপারহাট বাজারের আব্দুল আলিমের সন্তান। ২০২১ সালের ২৫ মে তার দোকানের পাশের একটি দ্বিতল ভবনে মিস্ত্রিরা অ্যালুমিনিয়ামের কাজ করছিল। এ সময় মামুন তাদের সঙ্গে কাজ দেখতে যায়। সে দ্বিতল ভবনটির ছাদে উঠে যায়। ছাদের পাশে সন্দ্বীপ বিদ্যুৎ সরবরাহ অফিসের ক্যাপ ও কভারহীন বৈদ্যুতিক তারের লাইন ছিল। ছাদ থেকে নামার সময় মামুনের হাত বৈদ্যুতিক তারে সংস্পর্শ হয়। এতে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারাত্মক আহত হয়। অচেতন অবস্থায় তাকে স্থানীয় স্বর্ণদ্বীপ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গভীর রাতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রায় সাত দিন চিকিৎসা শেষে তাকে ঢাকায় শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর মামুনের দুটি হাত কনুই থেকে নিচের অংশ পর্যন্ত কেটে ফেলা হয়।

এরপর শিশুর বাবা ক্ষতিপূরণ চেয়ে চট্টগ্রামের সন্দ্বীপ বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রে আবেদন জানান। আবেদনে সাড়া না পেয়ে সংশ্লিষ্টদের প্রতি আইনি নোটিশ দেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান। নোটিশের জবাব না পাওয়ায় গত মে মাসে হাইকোর্টে রিট দায়ের করা হয়।

 

/বিআই/আরকে/এমওএফ/
সম্পর্কিত
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
বিসিবি নির্বাচন: তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট
সর্বশেষ খবর
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের