ধানক্ষেতে কুড়িয়ে পাওয়া শিশুর অবস্থা আশঙ্কাজনক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুলাই ২০২২, ১৫:৫৮আপডেট : ২৫ জুলাই ২০২২, ১৫:৫৮

ধানক্ষেতে কুড়িয়ে পাওয়া ইঁদুর খেয়ে ক্ষত করা, নবজাতককে (মেয়ে) ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার (২৪ জুলাই) দিবাগত রাত সোয়া ২টায় ঢামেক হাসপাতালের নবজাতক ইউনিটে ভর্তি করা হয় তাকে। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছে।

ঢামেক হাসপাতাল পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হক জানিয়েছেন, নবজাতকটির অবস্থা আশংকাজনক। চিকিৎসকরা যত ধরনের চিকিৎসা প্রয়োজন, তা দিয়ে যাচ্ছেন।

এর আগে, গত ২১ জুলাই সকাল সাড়ে ৮টার দিকে কুমিল্লা জেলার হোমনা উপজেলার গৌরীপুর এলাকায় আমির হোসেন নামে এক কৃষক জমিতে কাজ করতে গিয়ে ধানক্ষেতে জীবিত ওই নবজাতককে দেখতে পান। শিশুটির নাক ও মাথার পেছনের দিকে কিছু অংশ ইঁদুর বা পোকামাকড় কামড়িয়ে ক্ষত করে। বিষয়টি স্থানীয় চেয়ারম্যানসহ আশপাশের লোকজনকে জানানো হয়।

পরে সবার উপস্থিতিতে আমির হোসেনের ভাই মানিক মিয়া শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করান। সংশ্লিষ্ট থানার পুলিশ নবজাতকটির খোঁজ-খবর নেয়।

মানিক মিয়া জানান, তিনি ও তার স্ত্রী শিশুটিকে দত্তক নিতে চান। তাই তারা শিশুটির দেখাশোনার দায়িত্বে রয়েছেন। কয়েক দিন স্থানীয় হাসপাতালে চিকিৎসার পর রবিবার শিশুটিকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

 

/এআরআর/এআইবি/আরকে/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ঈদের ছুটিতে রাজধানীতে ১৫ জনের অস্বাভাবিক মৃত্যু
রাজধানীতে পশু কোরবানি দিতে গিয়ে আহত ১৩০
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম